Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হবিগঞ্জে এসিল্যান্ডের ওপর হামলাচেষ্টা, ‘কথিত সমন্বয়ক’ গ্রেপ্তার
    Bangladesh

    হবিগঞ্জে এসিল্যান্ডের ওপর হামলাচেষ্টা, ‘কথিত সমন্বয়ক’ গ্রেপ্তার

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনারের ওপর হামলা চেষ্টার ঘটনায় কথিত এক ‘সমন্বয়কে’ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনারের ওপর হামলার চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।

    বুধবার ভোরে উপজেলার উবাহাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চুনারুঘাট থানার ওসি নুর আলম। গ্রেপ্তার ফরহাদ ইবনে রুমি (২৮) ওই এলাকার দিদার হোসেনের ছেলে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দিতেন।

    পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এ সময় ফরহাদ সহকারী কমিশনারের সঙ্গে অশোভন আচরণ করেন।

    এক পর্যায়ে ফরহাদ লাঠি নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

    পরে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেপ্তার করে। তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

    পুলিশ জানায়, কয়েক বছর আগে ফরহাদ ও তার লোকজন উপজেলার উবাহাটা মৌজার খাস খতিয়ানের আনুমানিক ২০ ফুট রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ করেন। দখল করা জায়গাটি স্থানীয় মো. বাবু মিয়ার ১২ শতাংশ জমির সম্মুখ ভাগে পড়েছে।

    ২০২৩ সালের ৬ ডিসেম্বর বাবু মিয়া হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফরহাদ ও তার লোকজনের বিরুদ্ধে মামলায় করেন। পরে ওই রাস্তা দখলমুক্ত করতে বাবু মিয়ার পক্ষে আদেশ দেয় আদালত। আদেশের পর উপজেলা সহকারী কমিশনার মাহবুব উচ্ছেদ করতে গেলে ফরহাদ বাধা দেয়।

    বাবু মিয়া বলেন, “ফরহাদ ও তার লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে আমার জায়গাসহ রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছিল।”

    এ বিষয়ে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বলেন, আদালতের আদেশে ওই স্থাপনায় উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এলাকাবাসী জানান, ফরহাদ এতদিন যুবলীগের পরিচয় দিলেও ৫ অগাস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক বলে দাবি করেন। তিনি এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত।

    ওসি নুর আলম বলেন, বাবুল মিয়ার করা মামলায় ফরহাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
    Next Article বাংলাদেশে এখন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর চলছে এক চরম নির্যাতন
    JoyBangla Editor

    Related Posts

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    দুই বছরেও ৩৪৬ খুনি-ধর্ষক ফেরার, লুট হওয়া ১১৪৩ রাউন্ড গুলিও খোঁজ পাওয়া যায়নি, কার স্বার্থে?

    July 24, 2026

    গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

    July 24, 2026

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.