Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বর্ষ সেরা ‘শয়তান’
    Politics

    বর্ষ সেরা ‘শয়তান’

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 14, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

        মাহবুবুর রহমান

    রাজশাহীর পুটিয়া উপজেলা। মৌসুমী রহমান একজন আওয়ামী লীগ কর্মী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি লিফলেট বিতরণ করছিলেন। পুলিশ এসেছে গ্রেফতার করতে। তাঁকে না পেয়ে স্বামী ওহিদুর রহমানকে ধরে নিয়ে যায়।

    গাজীপুরের একটি বাড়ীতে ডাকাত হামলা করেছে। চালাচ্ছে লুটপাট, অগ্নিসংযোগ। গ্রামবাসী এগিয়ে এলো ডাকাতদের প্রতিহত করতে। ধরাশায়ী হলো অনেক। পরে জানা গেলো, ডাকাতরা আর কেউ নয়, ইউনুসের সব সোনার ছেলে, যারা তাঁকে নিয়োগ দিয়েছে। কপাল পুড়লো প্রতিহতকারী গ্রামবাসীর। আরো পুড়লো নিরীহ আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের। সরকারের মানবতাবিরোধী অভিযান ‘ডেভিল হান্টের’ শিকার তারা। শুধু গাজীপুর নয়, এর আওতা সারা দেশ। প্রতিদিন গ্রেফতার হচ্ছেন শত শত। আপনি আওয়ামী লীগ করেন? ব্যাস, এই যথেষ্ট। এবার ঢুকুন গারদে।

    টিভিতে দেখলাম, হাসনাত আব্দুল্লাহ গাজীপুরের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও ছাত্রলীগ নেতাকে হত্যার আদেশ দিচ্ছেন। তিনি সচিবালয়কে হুশিয়ার করে বলছেন, ঠিক হয়ে যাও, অন্যথায় ৩২র দশা হবে। ৩২ পুড়ানোর আগাম ঘোষণা তিনিই দিয়েছিলেন। আগস্টে সুপ্রিম কোর্টের গেটের সমাবেশে তার হুমকির পর  প্রধান বিচারপতি সহ পুরো আপিলেট ডিভিশন রিজাইন করেন। পরে পদত্যাগী প্রধান বিচারপতি বলেছিলেন, ধ্বংসের হাত থেকে কোর্টকে রক্ষার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন।

    এখন প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি আইনের উর্ধে? তার ভয়ংকর মব জাস্টিস সারাদেশে আতংক ছড়িয়েছে। ইউনুস তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দূরে থাক, উল্টো তার সুরক্ষায় যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

    প্রশ্ন আরো আছে। সম্পদ অর্জন ও রক্ষা করা মানুষের মৌলিক অধিকার। আমেরিকায় অস্ত্র রাখা নাগরিকের  সাংবিধানিক অধিকার। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। স্কুল-কলেজ, চার্চ, শপিং মলে নির্বিচার গণহত্যার পর অস্ত্র নিষিদ্ধের দাবীতে মিছিল-মিটিং হলেও আজোবধি নিষিদ্ধ হয়নি। সংবিধান সংশোধনের সম্ভাবনাও ক্ষীণ। বাংলাদেশে ক্ষমতাবানরা অস্ত্র রাখতে পারেন, তবে এ জন্য লাইসেন্স নিতে হয়।

    বাংলাদেশে আইন-শৃংখলার শোচনীয় অবনতি হয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে মানুষ ঘরে ফেরে। ছিনতাই, রাহাজানি, ডাকাতি বেড়ে গেছে। পুলিশের উপর ভরসা নেই। তারাও দুর্বল। যমুনা টিভিতে এক আলোচনায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছিলেন, এখন রাতে চলাচলে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন। গত  ১৫ বছরে এমনটি ছিল না। তিনি নিরাপদ ভাবতেন।

    এদিকে গাজীপুরের ঘটনার পর ডাকাতদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা তাদের পক্ষে পুলিশ-মিলিটারী ব্যবহারের কথা শুনে হোচট খেলাম। এ কেমন ইনসাফ? যৌথ বাহিনীর অপারেশনের নাম দেয়া হয়েছে ‘ডেভিল হান্ট’ (শয়তানের খোঁজে)। নাম নিয়েও আছে প্রশ্ন। আদালতের বাইরে কে আপনি একজন নাগরিককে ‘শয়তান’ বলার? অবশ্য আদালতও তা বলবে না। এই ‘ভেভিল হান্ট’ অভিযানে আপনি যাকে গ্রেফতার করছেন তিনি কি ‘শয়তান’? এতো দেখছি হাজার হাজার ‘শয়তান’?

    প্রকৃতপক্ষে আইন শৃংখলার উন্নয়ন নয়, মানুষের মনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনাও নয়, আপনাদের মূল টার্গেট আওয়ামী নিধন! এই দল যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু তা কি সম্ভবপর? এক কথায় ‘না’।

    বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক জানতে চেয়েছেন, আপনাদের মধ্যে যে ‘ডেভিল’ লুকিয়ে আছে তা ধরবে কে?

    ছোট্ট একটা গল্প আছে। দুনিয়ার বড় বড় ‘ডেভিলে’র খোঁজ মিলছে না। গেল কোথায় সব? এক সঙ্গে লাপাত্তা। পরে তাদের পাওয়া গেল দক্ষিণ এশিয়ার এক দেশে। স্বাগতিক ‘ডেভিল’ সিংহাসনের মতো এক আসনে আসীন। সামনে নত মস্তকে করজোরে দন্ডায়মান আগত ‘ডেভিল’ সব। কি ঘটনা আজ?  আজ স্বাগতিক :ডেভিল’কে ‘বর্ষ সেরা শয়তানের’ খেতাব দেয়া হচ্ছে। ‘গৃহস্থকে চোর আর চোরকে গৃহস্থ’ বানানোর অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি!

    -লেখক নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে এখন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর চলছে এক চরম নির্যাতন
    Next Article ভালোবাসায় সিক্ত বসন্ত দিবস আজ
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.