Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    March 10, 2026

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    March 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযোদ্ধার সন্তানের বিষপানে আত্মহত্যা: দেনার চাপে দুই সন্তানকেও হত্যা
    Lifestyle

    মুক্তিযোদ্ধার সন্তানের বিষপানে আত্মহত্যা: দেনার চাপে দুই সন্তানকেও হত্যা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হবিগঞ্জের চুনারুঘাটে দেনার বোঝা ও পারিবারিক অশান্তির কারণে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে আত্মহত্যা করেছেন এক বাবা।তিনি মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সন্তান। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলো: ওই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩২) এবং তার দুই কন্যাসন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বিষ খাওয়ানোর হত্যার পরে নিজেও বিষপান করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা ও খাদিজার মৃত্যু হয়। আব্দুর রউফও হাসপাতালে পৌঁছার আগেই মারা যান।

    পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। তার প্রায় ৭ লাখ টাকার দেনা ছিল, যা পরিশোধে ব্যর্থ হন। এছাড়া তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, যার ফলে নিয়মিত আয়-রোজগার করতে পারছিলেন না। সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।

    এদিকে, আব্দুর রউফের দাম্পত্য জীবনে অশান্তি ছিল। কয়েকদিন আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। স্ত্রী ও ঋণের চাপ সামলাতে না পেরে শেষমেশ তিনি সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেন এবং নিজেও বিষপানে আত্মহত্যা করেন।

    স্থানীয়রা জানান, আব্দুর রউফ আগে ভালোভাবেই সংসার চালাতেন। কিন্তু ঋণের বোঝা বাড়তে থাকায় হতাশায় ডুবে যান। নেশাগ্রস্ত হওয়ায় তার কাজকর্মেও গাফিলতি দেখা দেয়। ফলে সংসারে চরম অভাব-অনটন দেখা দেয়, যা তাদের দাম্পত্য জীবনকে আরও বিষাক্ত করে তোলে। এসব কারণেই তিনি চরম সিদ্ধান্ত নেন।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও আর্থিক সংকটকেই মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে আরও বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

    এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সময়মতো মানসিক সহায়তা ও আর্থিক সাহায্য পেলে হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমানিলণ্ডারিংয়ের দায়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতিসহ চার জনকে ‘সিলেটে সবচেয়ে বড় অর্থদণ্ড’
    Next Article হ্যাপ্পি ভ্যালেন্টাইনস ডে
    JoyBangla Editor

    Related Posts

    নারী দিবস আজ

    March 8, 2026

    দোলের দিনে দু:খ আর আনন্দ

    March 6, 2026

    জাইমাকে নিয়ে  যত তোড়জোড়

    February 20, 2026

    আহম্মকদের যা জানা উচিত

    February 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    By JoyBangla EditorMarch 10, 20260

    ফারুক আহমদ কবি ও কথাসাহিত্যিক হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়, উৎস প্রকাশনীর স্টলে…

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    March 10, 2026

    স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা

    March 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.