Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পায়ের তলায় মাটি নেই,ভারতকে করিডোর দিচ্ছেন ড. ইউনুস
    Politics

    পায়ের তলায় মাটি নেই,ভারতকে করিডোর দিচ্ছেন ড. ইউনুস

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 17, 2025Updated:February 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জয় বাংলা প্রতিবেদন

    ড. ইউনুসের পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে অস্থির হয়ে উঠেছেন। তিনি ঘন ঘন নতুন তত্ত্ব দিচ্ছেন। ছাত্রদের নতুন দল গঠনে তাগিদ দেয়া্, নতুন নেতৃত্ব তৈরী করার পেছনে অনুঘটকের কাজ শুরু করেছেন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বরাদ্দকৃত নির্ধারিত রাজনৈতিক সংস্কারের তহবিল বাতিল করে দিয়েছে। এতে আরও অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।

    এদিকে, ড. ইউনুস সম্প্রতি বলেছেন ‘নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরা নিতে রাজি। মাঝখানে ভারতের ৪০ কিলোমিটার পথ বাধা হয়ে আছে। তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। অর্থনীতি হলো আমাদের পণ্য নেপালে যাবে, সেভেন সিস্টার্সে যাবে। প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে, এভাবেই একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে’। এতে মনে হচ্ছে ভারতকে করিডোর দিচ্ছেন ড. ইউনুস।

    দিল্লিতে দুদেশের সীমান্ত সম্মেলন হচ্ছে সামনে রেখে ভারতের বরফ গলাতে এসব ঔষধ কি কাজ দেবে? পায়ের তলার মাটির খবর কি হয়, তাই, এখন দেখার বিষয়।

    আবার ড.ইউনুস দ্রুত সময়েই বসছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায়। প্রসঙ্গ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও নির্বাচনের কথা বেশী প্রাধান্য পাচ্ছে। আর সংস্কার প্রস্তাবগুলোকে নিয়ে অবস্থানের স্বচ্ছতা প্রর্দশনের জন্য বলা হচ্ছে, যে যার প্রস্তাব কতটুকু বলবেন.মূল প্রস্তাবকে মানা হচ্ছে কিনা পুরোটা ওয়েবসাইটে পড়তে দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, ইউনুস কেন এতো সব হাতজোড় করার মতো বলছেন। অন্যদিকে, আরব আমীরাতে সফরকালে সেখানে বলে এসেছেন, নির্বাচন ডিসেম্বরেই হবে। অথচ, আগে থেকে বলে আসছিলেন, ২৬ সালের জুন-জুলাইতে নির্বাচন হবে। এগিয়ে আসার কারণ কি? অন্য কোনো ভয় কাজ করছে কি? ভয়টা কি?

    এদিকে, তার প্রেসক্রাইভ করা ছাত্রদের উদ্যোগে তৈরী হওয়া দলের হবু নেতারা বলছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার। আর রাজনৈতিক দলগুলো বলছে, না স্থানীয় নির্বাচন আগে নয়, আগে জাতীয় নির্বাচন হতে হবে। ছাত্ররা নতুন দল ঘোষণা দিলে একে গোছাতে সময় লাগবে, জনগনের কাছে পৌছতেও সময় প্রয়োজন, তাই তারা স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌছার ছক আটছে। এটা তারই পরামর্শ বলে অনেকে ধারণা। কেননা, স্থানীয় নির্বাচন আগে হলে ক্ষমতায় বেশি দিন থাকার সুযোগ পাওয়া যাবে। এই লোভ ছাড়া যায় না। কিন্তু সংসদ নির্বাচন আগে হলে তখত আগে ছেড়ে দিতে হবে।

    লোভ তো লোভই।এই পায়তারা দেশের মানুষ বুঝে গেছে। আবার যত দিন যাবে তত আওয়ামীলীগ রাজনীতির মাঠে চলে আসার পদধ্বনি শোনা যাচ্ছে। এটাও আতঙ্কের ব্যাপার। বিদেশীরা আওয়ামীলীগকে বাদ দিয়ে নির্বাচন চায় না, দিন বেশি গড়ালে আওয়ামীলীগের ফিরে আসার সুযোগ বেড়ে যাবে। এই ছয় মাসেই দেশেবিদেশে আওয়ামীলীগের গ্রহণযোগ্যতা নিয়ে এবং নির্বাচনে অংশ নেয়া নিয়ে আলাপ শুরু হয়ে গেছে। ড. ইউনুস চান আওয়ামীলীগকে নির্বাচনের বাইরে রাখবেন, তাই তার অনুসারীদের দিয়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার হুঙ্কার ছাড়তে অনুঘটকের কাজ করছেন্। এরই মধ্যে আওয়ামীলীগ যখন গাজীপুরে সমন্বয়কদের প্রতিরোধ করার মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর পথে নামে, তখন তিনি বিগড়ে গিয়ে ‘ডেভিল হান্ট’ নামে আওয়ামীলীগ নিশ্চিহ্ন করার অভিযান চালু করেন। এটা তার সাজানো ছক।

    এখন কোন ছক কাজে লাগাবেন, এটাই তার অস্থিরতা। বিদেশী চাপ সামলাবেন, না দেশী চাপ সামলাবেন, না সমন্বয়কদের খুশি রাখবেন, যারা তাকে ক্ষমতায় বসালো-‘মসনদ যে মধুর’ কোন কূলে তরী ভেড়াই বাবু এই দশায় ঘুম হারাম ইউনুসের।

    আওয়ামীলীগ নিবন্ধিত দল বরং জামায়াত নিবন্ধিত দল নয়। একটাকে ছেড়ে আরেকটাকে ধরবেন, এটা কি দেশের মানুষ মেনে নেবে?

     ‘বঙ্গবন্ধু জাদুঘর’ ‘সুধা সদন’ পুড়িয়ে গুড়িয়ে দিয়ে যে ছাই ছিটিয়ে দিলেন দেশের মানুষের অন্তরে। এ অবস্থায় আওয়ামীলীগকে নির্বাচনে সুযোগ দিলে ভোটের বাক্সে রায়টা কেমন হবে, সেটা ভেবে এখন মাথায় বাড়ি পড়েছে। যদিও মবজাস্টিজ সৃষ্টি করে গণমাধ্যমের গলা টিপে বর্তমানে থামিয়ে রেখেছেন, অথবা নব ঘুরিয়ে রেডিও উল্টোসুরে বাজাচ্ছেন, তা গোপন ব্যালটে উল্টে যাবে,সেটা নিয়ে মাথা কি আর ঘাড়ে আছে মশাইয়ের!

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে হরতাল চলছে, সন্ত্রাসীদের সম্পর্কে সতর্ক থাকার আহবান আওয়ামীলীগের
    Next Article গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবির উপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন
    JoyBangla Editor

    Related Posts

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026

    গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড: সংখ্যালঘুদের অস্তিত্বের ওপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহির্প্রকাশ

    August 23, 2026

    তারেক রহমানের নির্দেশে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও জজ মিয়া নাটক

    August 22, 2026

    ২১শে আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর : দণ্ডিতরা মুক্ত

    August 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.