Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ

    March 13, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে দেশ ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে

    March 13, 2026

    বিশেষ_কলামঃ  বঙ্গবন্ধুর_শিক্ষা_দর্শন! 

    March 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলা ভাষাটাকে আমি একটি মানুষের মতো ভালোবাসি
    Art & Culture

    বাংলা ভাষাটাকে আমি একটি মানুষের মতো ভালোবাসি

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 21, 2025Updated:February 21, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। সাগুফতা শারমীন ।।

    একদিন আগে গেছি রক্তপরীক্ষা করতে। সঙ্গে কুশান। সে তো আজকাল আর আমার উপগ্রহ নয়, সে ধুমকেতুর মতো আসে আবার দীর্ঘদিনের জন্য ফিরে যায়। যেহেতু তার সঙ্গ চেয়েও পাওয়া যায় না, আমি ভাবি- আঙুরফল ও কুশান টক। ভাবি- ওকে আমার কীসের দরকার, কি এমন আনন্দ সে আমায় দেয় যে তাকে আমার লাগবেই! এভাবে আমি বহু কি-এমন-রসগোল্লার সঙ্গ থেকে মনকে ঘুরিয়ে আনতে পেরেছি, কুশানই বা বাদ যাবে কেন!

    ডাক এলো, গেলাম, ছুঁচ ফুটিয়ে মেরুন রক্ত নিল হেতাল নাম্নী এক ফ্ল্যাবোটমিস্ট, আমার বেহুদা কথা বলার স্বভাব, তাকে বলে এলাম- “তোমার নামে সুন্দরবনে গাছ আছে!”

    বের হয়ে এসে দেখি একজনমাত্র বুড়োমতন লোক ঝিমোচ্ছে, কুশানকে বললাম, “কুশু, মি ডান!” (টারজান-ইংলিশে আমরা কথা বলতাম একসময়)
    কুশানের মুখ কুঁচকে উঠে টানটান হয়ে গেল, যেন ওটা ওর নামই নয়!
    বাইরে এসে শুরু হলো, মি ডান মানে কি? তুমি বলতে পারতে- মাই ওয়ার্ক ইজ ডান হিয়ার। বলতে পারতে- আই অ্যাম ডান। মি ডান কুশু!! কুউশুউউউ! হোয়াই!!
    আমি কিছুক্ষণ সহ্য করলাম। তারপর স্বরূপে আবির্ভুত রাক্ষুসী হলাম, বল্লাম, “আমার বয়স আর দুই বছর পর পঞ্চাশ হবে। আমার মা আমাকে এখনো বাগে পেলে আদর করে জড়িয়ে ধরে ডাকে ‘ছুজি-বাচ্চা’!”

    -ছুজি-বাচ্চা মানে কি?
    -মানে সেমোলিনা স্লারি খাওয়া দন্তহীন ন্যাদা বাচ্চা!
    কুশান ভ্যাকভ্যাক করে হাসতে শুরু করলো। বললাম, “আরো আছে। এয়ারপোর্টে শেষবার যখন এসেছে তখনো আমার মা-বাবা আমাকে বলেছে- ঠিকমতো টয়লেটে যেও, প্রতিদিন অনেক পানি খেও, কাপড়চোপড়-অন্তর্বাস সব প্রতিদিন পাল্টাতে ভুলো না।… এয়ারপোর্টের পথিক শুনলে মনে করবে, এরা দুজন পথের পাগলীকে এদ্দিন বড় করেছে! আর তুমি একটা ‘মি ডান কুশু’ সইতে পারছ না?”
    বলতে বলতে আমি নিজেই হাসছি।

    আম্মার কান্ড, কি আর বলবো! ঘুম থেকে বাংলাদেশের সকালে জেগে উঠে কতবার দেখেছি আম্মা আমার হাত পায়ের আঙুলগুলো ধরে ধরে চশমাচোখে পরখ করছে- পরিষ্কার আছে কি না, ক্ষত আছে কিনা, হাতগুলো আর নরম নেই কেন। আমাদের অনেকদিনের ডেরা ছিল গাওছিয়া মার্কেটের ভেতরের একটা দোকান- চটপটি আর ফুচকা খেতাম দুজন, তারপর সামনের দিকের দোকানের মোটা মোটা জিলাপি (সরু জিলাপির তখনো চল হয়নি, চল হবার পরেও আমার কখনো ভালো লাগেনি), আম্মা দেখে দেখে কিনতো রুবিয়া জর্জেট আর ভয়েল কাপড়। একবার বাংলাদেশে গিয়ে ভাবলাম আম্মার সঙ্গে সেইসব পুরনো কাজ করি, করলাম। ওয়ারেস ব্রিজের তলায় দাঁড়িয়ে আমরা জিলাপি খেলাম, আম্মা হাতের পাতলা টিস্যু দিয়ে আমার মুখ মুছিয়ে দিল আর পানির বোতল দিয়ে আলগোছে পানি খাইয়ে দিল…হায় পক্ষীশাবকের প্রতিবর্তী ক্রিয়ার মতো আমিও ওসব হতে দিলাম। “এইজ ইজ আ নাম্বার”–বাক্যটি অসম্পুর্ণ, “এইজ ইজ আ নাম্বার রেগুলারলি টুইকড বাই ইওর পেরেন্টস।” বয়স আসলে আপনার মাতাপিতার হাতে অ্যাবাকাসের গুল্লি- ইচ্ছেমতো এলোমেলো করে দেবে।  

    ওসব ভাবতে ভাবতে একবার রসগোল্লার দিকে তাকালাম, দেখি এলোমেলো দু-তিনটে দাড়ি আর নীল গোঁফের রেখার পরেও তার প্রোফাইলে সেই গোল গালটুকু উপস্থিত। এ গালে নাক ঠেকিয়ে কত আদরই না করেছি, তা এখন করতে দোষ কি! রাস্তা পার হতে যাচ্ছিল, থামালাম, থামিয়ে আচ্ছামতো আদর করলাম। আমার ইচ্ছা! সেও সহ্য করলো।

    গতকাল এক বসায় আমি প্রায় সাড়ে চার হাজার শব্দ লিখেছি, আজ তাই মন ফুরফুরে। সকালে বসে বসে কুশানকে একুশের ইতিহাস বললাম। একুশ থেকে একাত্তর। সে শুনলো। বলতে বলতে হঠাৎ মন মুচড়ে উঠলো, মনে হলো,  বাংলা ভাষাটাকে আমি একটি মানুষের মতো ভালোবাসি, যেন সে আত্মীয়, মা, সন্তান, প্রিয়জন, অযথা আলিঙ্গনের একান্ত দাবীদার।

    লেখক: কথা সাহিত্যিক, বিলাতবাসী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিলে রাষ্ট্রবিরোধী, শেখ মুজিবও রাষ্ট্র বিরোধী!
    Next Article বিলেতে একুশ
    JoyBangla Editor

    Related Posts

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    March 10, 2026

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

    February 27, 2026

    বাংলা ভাষার বিকল্প দাড় করানোর পাকিস্তানি চেষ্টা রুখে দেবে বাংলাদেশ

    February 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ

    By JoyBangla EditorMarch 13, 20260

    —– কাতার এলএনজি সরবরাহ বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ লোডশেডিংয়ের অন্ধকারে বসে ভাবছে কোথায় ভুলটা…

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে দেশ ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে

    March 13, 2026

    বিশেষ_কলামঃ  বঙ্গবন্ধুর_শিক্ষা_দর্শন! 

    March 13, 2026

    অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    March 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.