Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২১ বছর ধরে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
    Bangladesh

    ২১ বছর ধরে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 21, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২১ বছর ধরে আমরা কলা গাছ, বাঁশ দিয়েই শহীদ মিনার বানিয়ে শহীদদে শ্রদ্ধা জানাই। অনেকটা আক্ষেপের সুরে এভাবেই কথাগুলো বলছিলেন স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

    ওই স্কুলের নাম বাগজান কুঠুরিকোনা মডেল হাই স্কুল। স্কুলটি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে অবস্থিত।

    হাওরাঞ্চলে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। তাই প্রতিষ্ঠার পরর থেকেই প্রতিবছর শহীদ মিনারে কলা গাছ ও বাঁশসহ বিভিন্ন উপকরণে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুলে একটি পাকাপোক্ত শহীদ মিনার না থাকায় তাদের মধ্যে অনেক আক্ষেপ দেখা গেছে।

    সংশ্লিষ্টরা জানান, ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে এমপিও ভুক্ত হয়। হাওরাঞ্চলের এ বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে প্রতিবারের মতো এবারও সেখানে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়েছে।

    বাগজান কুঠুরিকোনা মডেল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে  গিয়ে দেখা যায়, ফুলের ঢালা সাজিয়ে নিয়ে এসেছন শিক্ষক-শিক্ষার্থীরা। বাংলাদেশের পতাকার রঙে ছাটানো হয়েছে ছোট ছোট কাগজ। কলা গাছের সঙ্গে হলুদ-আকাশি রঙের কাগজজুড়ে বানানো হয়েছে অস্থায়ী শহীদ মিনার। সেখানেই একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা।

    ৮ম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ, লামিয়া, রিয়া মনি বলেন, শহীদ মিনার নেই তাতে কী, তাই বলে কী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো না? আমরা প্রতি বছর এভাবে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দেই ।

    বিদ্যালয়ের সহকারি প্রধান  শিক্ষক  আনোয়ার হোসেন বলেন, টাকার অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে পারিনি। বিষয়টি নিয়ে কয়েক বার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে কোনো বরাদ্দ পাইনি।  তাই একুশে ফেব্রুয়ারি এলে স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি।

    বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন, শহীদ মিনার নেই। তাই একুশে ফেব্রুয়ারি আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের শহীদ মিনার বানানো হয়, তাতে কাগজ মুড়িয়ে সুন্দর করা হয়, শ্রদ্ধা নিবেদনের জন্য।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান,  যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সে সকল প্রধান  শিক্ষককে বলেছি ইউএনও স্যারের বরাবর একটি আবেদন দেওয়ার জন্য।

    উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই তাদের তালিকা চেয়েছি। এ বছরই স্কুলগুলোতে শহীদ মিনার তৈরি করে দেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচলন্ত বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’: মির্জাপুর থানায় মামলা
    Next Article লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রভাতফেরি ২২ ফেব্রুয়ারি
    JoyBangla Editor

    Related Posts

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, আইনফোন নিয়ে বেরিয়ে আর আসেনি

    September 19, 2026

    তিতাসের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু, দিনে মিলবে ১২ মিলিয়ন ঘনফুট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    By JoyBangla EditorSeptember 20, 20260

    লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা…

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.