Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    April 14, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান

    April 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বুলবুল হাসানের ‘অন্তহীন বিতর্কযাত্রা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
    Art & Culture

    বুলবুল হাসানের ‘অন্তহীন বিতর্কযাত্রা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দীর্ঘ দিনের বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন ‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’- বইয়ের প্রকাশনা উৎসব শনিবার ২২ ফেব্রুয়ারি বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসান, যিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, তাঁর এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। তিনি মনে করেন, এই বায়োফিকশন আগামীর কিশোর বা তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য এবং দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে।
    অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘এই বই শুধু আত্মজীবনীমূলক নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল, যা নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’
    অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান, যিনি ১৯৭০-এর দশকে টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন ছিলেন, বইটির ওপর তাঁর মূল্যায়ন দিতে গিয়ে বলেন, ‘বিতর্ক শুধুমাত্র যুক্তির লড়াই নয়, এটি মানুষের চিন্তার গভীরতা ও মানবিক বোধকে প্রসারিত করার মাধ্যম। এই বই সেই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে।’
    গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক ডাঃ আব্দুন নূর তুষার, যিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি, বলেন, ‘এই বই আমাদের বিতর্ক আন্দোলনের ইতিহাসকেও ধারণ করে। এটি বিতার্কিকদের জন্য এক ধরনের পথনির্দেশিকা হয়ে উঠবে।’
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও সাবেক বিতার্কিক মাহফুজ মিশু। বইটির প্রকাশক সুবর্ণ প্রকাশনীর প্রধান শাহরিন হক বলেন, ‘বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বায়োফিকশনের এই ভিন্নধর্মী প্রচেষ্টা পাঠকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।’
    বইটির প্রকাশনা উৎসবে বিশিষ্ট সাহিত্যিক, বিতার্কিক এবং পাঠকের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপূষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করল হৃদয়ে ৭১
    Next Article সীমান্ত সম্মেলনে সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
    JoyBangla Editor

    Related Posts

    মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

    April 13, 2026

    সুরসম্রাজ্ঞীর শেষকৃত্য আজ, রাষ্ট্রীয় মর্যাদায় হবে ‘মহাবিদায়’

    April 13, 2026

    সুরের মহাকাশে নক্ষত্রপতন: কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

    April 12, 2026

    সরকার কেন সিদ্ধান্ত নিবে চারুকলার শোভাযাত্রাটির নাম ‘মঙ্গল শোভাযাত্রা ’ হবে নাকি অন্য কিছু হবে?

    April 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ ও শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

    April 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    By JoyBangla EditorApril 14, 20260

    ’মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষের…

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান

    April 14, 2026

    ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

    April 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.