Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নতুন দল গঠন: জনমনে নতুন সন্দেহ
    Politics

    নতুন দল গঠন: জনমনে নতুন সন্দেহ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

      । । ফারুক যোশী ।।

    নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আহবায়কের বক্তব্যটা দেখলাম। ভালই বলেছেন। রাজনীতি আছে। মনে হলো, ছয়-সাত মাস ধরে মানুষ যে সন্দেহের তীর মেরেছিলো তাদের প্রতি, অর্থাৎ জামাত সংশ্লিস্টতা, সেটা তিনি উড়িয়ে দিতে চেয়েছেন। তাই এ দেশকে ভারতের পাশাপাশি , পাকিস্তানপন্থি হতে দেবেন না বলে তার লিখিত বক্তৃতায় উল্লেখ করেছেন। কিন্তু লেজ কি লুকনো যায় ? বিপ্লব শব্দটা না বলে ইনকিলাবই বলা হয়েছে সভায়।
    বার বার একটি শব্দ উচ্চারণ করা হয়েছে ‘সেকেন্ড রিপাবলিক’? দ্বিতীয়বারের স্বাধীনতা কি ? প্রকারান্তরে ৭১ কে অবজ্ঞা করা ? তাই না?
    একটা দেশের আর্থ-সামজিক কিংবা রাজনৈতিক অবস্থায় “দ্বিতীয় প্রজাতন্ত্র” (Second Republic) শব্দটি এমন একটি সময়কে বোঝায়, যখন কোনো দেশে আগের প্রজাতান্ত্রিক সরকার পতনের পর নতুন করে আবার একটি প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। একটা দেশের সেকেন্ড রিপাবলিক হল,  সেই দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রজাতন্ত্র গঠনের নির্দেশক।
    দ্বিতীয় রিপাবলিকের উদাহরণ যে নেই, তা নয়, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র (১৮৪৮-১৮৫২), যা ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয় এবং রাজা লুই-ফিলিপের জুলাই রাজতন্ত্রের পতন ঘটায়। তবে, এই প্রজাতন্ত্র খুব অল্প সময় স্থায়ী হয় এবং লুই-ন্যাপোলিয়ন বোনাপার্ট (নেপোলিয়ন বোনাপার্টের ভাইপো) ক্ষমতা দখল করে নিজেকে সম্রাট নেপোলিয়ন ঘোষণা করেন, যার মাধ্যমে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সূচনা ঘটে।
    ফ্রান্স ছাড়াও স্পেন, ইতালি, অস্ট্রিয়া, নাইজেরিয়া, ঘানা এবং দক্ষিণ কোরিয়া-সহ আরও বেশ কয়েকটি দেশের ইতিহাসে “দ্বিতীয় প্রজাতন্ত্র” পরিভাষাটি ব্যবহৃত হয়েছে, যা তাদের আগের শাসনব্যবস্থা পরিবর্তনের পর নতুন প্রজাতান্ত্রিক শাসনের  শাসনের ধারাবাহিকতার নির্দেশনা।
    হয়ত তারাও ইতিহাসের সেই পথটা ধরতে চাচ্ছেন, সেজন্য তারা সংবিধানই বদলে দিতে চাইছেন, সংবিধানের সংযোজন-বিযোজন তারা চাইছেন না। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যি দিয়ে সংবিধানতো ‘নাই’ করে দেয়া যায় না। এ সংবিধানতো লাখ লাখ মানুষের আত্নহুতির বাংলাদেশের অস্থিত্বের স্মারক। নতুন দলের ঘোষণায় নতুন কিছু থাকতে পারেই, কিন্তু সরকার গঠন না করেই একধরনের হুংকার কিন্তু আস্ফালনের পর্যায়েই এসে গেছে।
    আর সেজন্যই শুরুতেই ছাত্রদের মাঝে মারামারি, পদত্যাগ প্রভৃতির মধ্যি দিয়ে জনপ্রিয়তার জমিনে ইতিমধ্যে ফাটলটা নিজেরাই শুরু করে দিয়েছে।
    পরিবারতন্ত্র থেকে বের করে নিয়ে আসার একটা ইচ্ছে আছে তাদের ঘোষনায়। এ ঘোষনাকে মানুষ স্বাগত জানাতে পারে। এটা হয়ত এ সময়ের দাবীও। কিন্তু রক্তেভেজা স্বাধীনতার বিপরীতে গিয়ে দ্বিতীয়  রিপাবলিকের  আহবান রাখলে জনমনে নতুন সন্দেহ দেখা দেবেই।

    লেখক: সাংবাদিক, বিশ্লেষক, যুক্তরাজ্য প্রবাসী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানকে জনপ্রিয় করেছিলেন ডা. শুভাগত চৌধুরী
    Next Article অমর একুশে বইমেলা শেষ: লোকসমাগম হলেও বই বিক্রি কম
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.