Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বন্ধ হচ্ছে গার্মেন্টস, বেকার হচ্ছে লাখো শ্রমিক
    Economics

    বন্ধ হচ্ছে গার্মেন্টস, বেকার হচ্ছে লাখো শ্রমিক

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১ মার্চ ২০২৫ – দেশের পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গত ছয় মাসে শতাধিক কারখানা বন্ধ হয়েছে, আরও অনেক কারখানা বন্ধের শঙ্কায় রয়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে অন্তত ৬৮টি কারখানা ইতোমধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানার বেশিরভাগই তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের।
    তবে আশার কথা শোনাচ্ছে ইপিবি, তাদের দেয়া তথ্যে রপ্তানি আয় এখনও বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২০ শতাংশ।
    শিল্প মালিক ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংকঋণ পরিশোধে অনিয়ম, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক মন্দার কারণে অনেক কারখানা টিকে থাকতে পারছে না। ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিলের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ায় অনেক কারখানা খেলাপি হয়ে পড়েছে। পাশাপাশি, বিদেশি বায়ারদের অসহযোগিতা ও গ্যাসের মূল্যবৃদ্ধির পরিকল্পনাও মালিকদের ওপর চাপ সৃষ্টি করছে।
    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এখনো কারখানা বন্ধের প্রক্রিয়া চলমান। ব্যাংক ও বায়ারদের অসহযোগিতার কারণে অনেক কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।”
    কারখানা বন্ধের ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছেন। গাজীপুর, সাভার ও আশুলিয়ার অনেক শ্রমিক বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর ফলে সড়ক অবরোধসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ি জুলাই পরবর্তি ধ্বংসযজ্ঞ আর মন্দায় এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার কর্মি চাকরি হারিয়েছেন।
    কিছুদিন আগে বেক্সিমকো শিল্প পার্কের ১৪ টি কারখানা লে-অফ ঘোষনা করেছে।
    বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি সংকট দেখা দিতে পারে। ব্যাংক ঋণ সহায়তা, গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ, এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করলেই কেবল এই খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে।
    সংশ্লিষ্টরা বলছেন ইপিবির দেয়া তথ্য সঠিক চিত্র ফুটে উঠছে না।বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় এক লাখ ৭৬ হাজার বেশি বেকার ছিল। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দেশে বেকারের সংখ্যা দাঁড়ায় ২৬ লাখের বেশি। ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কারখানা বন্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এমতবস্থায় কিভাবে রপ্তানির অংক বেড়েছে, এ নিয়ে অনেকেই সন্দিহান।
    দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাক খাত। তাই সরকার, শিল্প মালিক এবং শ্রমিকদের সমন্বিত উদ্যোগই পারে এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচাঁদে অবতরণ করলো বেসরকারি মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’ 
    Next Article সমন্বয়করা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন হাওরের কৃষকের ফসলরক্ষার ১২৭ কোটি টাকা!
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    May 13, 2026

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

     ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

    May 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.