Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

    January 31, 2026

    আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ

    January 31, 2026

    গণভোট নয়, ‘সংবিধান পাশ কাটানোর অপচেষ্টা’: রাষ্ট্রকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে—সজীব ওয়াজেদ জয়

    January 31, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে দেখা হচ্ছে:৫ লাখ টাকার ক্ষতি
    Bangladesh

    মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে দেখা হচ্ছে:৫ লাখ টাকার ক্ষতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 10, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার কারণ খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে জাদুঘরের তেমন কোনো ক্ষতি হয়নি।

    সারওয়ার আলী প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টায় জাদুঘরের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লাগে। তখন পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে জাদুঘরের কার্যক্রম শুরু হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ খুঁজে দেখছেন বিশেষজ্ঞরা।

    মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তারা জানান, ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।

    এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টা ৪৬ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়। জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লেগেছিল।

    ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন জেনারেটর কক্ষ থেকে অন্য কোথাও ছড়ায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক গণমাধ্যকে বলেন, ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

    রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আজ (১০ মার্চ) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। দুপুর ১টা ৩৭ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং ফায়ার সার্ভিস বণিক বার্তাকে জানায়, পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা গেলেও এতে ৫ লাখ টাকার সম্পতি নষ্ট হয়েছে।

    জানা যায়, মুক্তিযোদ্ধা জাদুঘরের চার তলা ভবনের নিচ তলায় জেনারেটর রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের ঘটনাটি ঘটে। সংবাদটি সকাল ৯টায় ফায়ার সার্ভিসকে জানানো হলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ইউনিট দুটোর প্রচেষ্টায় সকাল ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে এবং ৯টা ৪৬ মিনিটে আগুন নির্বাপন সম্পন্ন হয়। এ ঘটনায় আনুমানিক ক্ষতি পরিমাণ ৫ লাখ টাকা উল্লেখ করা হলেও আনুমানিক ৫০ লাখ টাকার সম্পত্তি ক্ষতির হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

    মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক গণমাধ্যকে বলেন, ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শর্ট সার্কিট থেকে জেনারেটর স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে মফিদুল হক জানান।

    মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার জানান, জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবছরের প্রথম দুই মাসে দেশে ধর্ষণের শিকার ৯৭ নারী-শিশু
    Next Article রাজধানীতে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ মামলায় বাংলাদেশের বিজয়: পাবে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

    January 30, 2026

    সাংবাদিক সম্মেলনে  হৃদয়ে৭১ এর লন্ডন ঘোষনা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    কানাডার সংসদে ইউনূস-আমলে আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উত্থাপন

    January 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

    By JoyBangla EditorJanuary 31, 20260

    দেশের অন্যতম পর্যটন গন্তব্য সেন্টমার্টিনে আবারও নেমে আসছে দীর্ঘ নীরবতা। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে…

    আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে নগদ অর্থ

    January 31, 2026

    গণভোট নয়, ‘সংবিধান পাশ কাটানোর অপচেষ্টা’: রাষ্ট্রকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে—সজীব ওয়াজেদ জয়

    January 31, 2026

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.