Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রযুক্তি খাতে বড় ধস, সাতটি কোম্পানি হারাল ৭৫০ বিলিয়ন ডলার
    Technology

    প্রযুক্তি খাতে বড় ধস, সাতটি কোম্পানি হারাল ৭৫০ বিলিয়ন ডলার

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজার ‘নাসডাক’-এর বড় ধরনের দরপতন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাতটি সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ৭৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় পতন। এই সাত কোম্পানি হলো অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, টেসলা, গুগল, আমাজন ও মেটা। অর্থনৈতিক মন্দা নিয়ে শঙ্কা এবং বাণিজ্যযুদ্ধের আশঙ্কা এত বড় পতনের কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

    অ্যাপল সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৭৪ বিলিয়ন ডলার কমেছে। এনভিডিয়া প্রায় ১৪০ বিলিয়ন হারিয়েছে এবং এর শেয়ারদর ৫ শতাংশ কমেছে। শীর্ষস্থানীয় এআই চিপ উৎপাদন কোম্পানিটি জানুয়ারিতে একটি নতুন শিখরে পৌঁছানোর পর মাত্র দুই মাসে তার বাজারমূল্যের এক-তৃতীয়াংশ হারিয়েছে।

    এই ব্যাপক পতন প্রযুক্তি খাতের জন্য একটি বড় সতর্কতা সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন এ ধরনের কোম্পানির শেয়ার এত দ্রুত এবং ব্যাপকভাবে কমে যায়।

    এদিকে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ার ১৫ দশমিক ৪ শতাংশ কমে গেছে, যা ২০২০ সালের পর তাদের সবচেয়ে খারাপ দিন হিসেবে পরিগণিত হচ্ছে। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেয়ারমূল্যে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর থেকে টেসলা তার বাজারমূল্যের ৫০ শতাংশের বেশি হারিয়েছে। এ ছাড়া, টেসলা তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শেয়ারের পতনের অভিজ্ঞতা পাচ্ছে।

    গতকাল সোমবার টেসলা ১৩০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যখন মাইক্রোসফট এবং আলফাবেট যথাক্রমে ৯৮ বিলিয়ন ডলার এবং ৯৫ বিলিয়ন ডলার হারিয়েছে। আর আমাজন ৫০ বিলিয়ন ডলার এবং মেটা ৭০ বিলিয়ন ডলার হারিয়েছে।

    এই বিশাল ক্ষতি প্রযুক্তি খাতের জন্য একটি বড় সংকেত এবং এটি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

    এ ছাড়া আলফাবেট এবং মেটার শেয়ারদর গতকাল ৪ শতাংশরও বেশি কমেছে, মাইক্রোসফট এবং আমাজন কমপক্ষে ২ শতাংশ করে হারিয়েছে।

    প্রযুক্তি খাতে ব্যাপক বিক্রির চাপ আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে নাসডাক ছয় মাসের সর্বনিম্নে পৌঁছেছে। অনেক প্রযুক্তি কোম্পানি বিদেশি যন্ত্রাংশ ও উৎপাদনের ওপর নির্ভরশীল এবং নতুন শুল্ক এসব কোম্পানির খরচ বাড়াতে পারে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে মন্দার শঙ্কাও বাড়িয়েছে।

    সেমিকন্ডাক্টর নির্মাতারাও এই ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ, এই খাতে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে। গত সপ্তাহে, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংকে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটি বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ কোম্পানি হিসেবে পরিচিতি পায়, যাতে তিনি দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন।

    গত সপ্তাহে ভ্যানেক সেমিকন্ডাক্টর ইটিএফের শেয়ার দর ৩ শতাংশ কমে গেছে এবং ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে এটি ১৬ শতাংশরও বেশি কমেছে। গতকাল সোমবার ইটিএফ এর শেয়ারদর প্রায় ৫ শতাংশ কমে গেছে। মারভেল টেকনোলজি ৮ শতাংশ শেয়ারদর হারিয়েছে, এএসএমএল হোল্ডিং এবং মাইক্রন টেকনোলজি প্রতিটা শেয়ারের দাম ৬ শতাংশ এরও বেশি কমেছে এবং ব্রডকমের শেয়ারদর ৫ শতাংশের নিচে নেমেছে।

    তথ্যসূত্র: সিএনবিসি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রবাসীদের জন্য প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন
    Next Article প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ
    JoyBangla Editor

    Related Posts

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা

    October 10, 2026

    বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু, পোস্ট দিয়ে মাস্কের উচ্ছ্বাস

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.