Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেট শহর এখন

    September 23, 2026

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: দুর্ঘটনা নাকি নাশকতা?
    Bangladesh

    মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: দুর্ঘটনা নাকি নাশকতা?

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, ১০ই মার্চ, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা এ ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা বলে মেনে নেননি। তারা এর পেছনে কোনো দূরভিসন্ধি রয়েছে বলে মতামত দিয়েছেন।

    সারা দেশে ১৫ হাজারের বেশি মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু-একাত্তরের স্মারক, ভাস্কর্য, ম্যুরাল, স্মৃতিস্তম্ভ এবং ধানমণ্ডি ৩২ নম্বরে বাড়িসহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন স্থাপনায় ধ্বংসলীলা চালানো এবং গুঁড়িয়ে দেওয়ার ধারাবাহিকতার আলোকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ জাদুঘরের অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলে মেনে নিতে পারছেন না।

    ড. ইউনূসের রিসেট বাটনে চাপ দিয়ে ইতিহাস মুছে ফেলার পরিকল্পনারই আরেকটি বাস্তবায়ন মনে করছেন নেটিজেনরা। তাছাড়া, বর্তমানে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ পক্ষগুলো মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি, যারা একাত্তরে পরাজিত হয়েছিল; গত বছরের ৫ই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেছিল তারাই, এখনও করে যাচ্ছে। সে কারণে মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের লক্ষ্যবস্তু হয়েছে, এমনটাই মনে করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাশেম।

    সর্বশেষ খবরে জানা গেছে, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ‘ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

    মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার বলেন, ‘জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

    প্রসঙ্গত, গত ২৭শে ফেব্রুয়ারি রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হন। সেই ঘটনাটি চেপে যায় বেশিরভাগ গণমাধ্যমে। যে দুয়েকটিতে সংবাদ প্রকাশ হয়েছিল, সেখানে একে এসি বিস্ফোরণকে আখ্যা দেওয়া হয়।

    এ ঘটনার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে নাশকতা বলে বিবৃতি দিলেও পরে তা প্রত্যাহার করে নেন ‘ভুল হয়েছে’ বলে। যদিও বিয়াম ফাউন্ডেশন সমিতি ২রা মার্চ বিবৃতিতে এ ঘটনাকে  পরিকল্পিত নাশকতা বলে আখ্যা দিয়েছে। সেই সাথে তারা সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তির ছবিও প্রকাশ করে।

    দেশে জঙ্গিবাদের বাম্পার ফলনের পাশাপাশি এভাবে গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা ঘটানোর হার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির
    Next Article সংবিধান সংশোধনের আইনি ব্যাখ্যা বা মতামত জনসন্মুখে প্রকাশ করা উচিত
    JoyBangla Editor

    Related Posts

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

      অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ

    September 22, 2026

    গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিতে যা লেখা ছিল

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    সিলেট শহর এখন

    By JoyBangla EditorSeptember 23, 20260

    ইব্রাহিম চৌধুরী খোকন শ্রীভূমি সিলেট এখন শহর থেকে নগর হয়েছে। সুরমার পাড়ের সেই পুরোনো শহর…

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক বাড়ানোর সুযোগ!

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.