Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুতে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি
    Bangladesh

    অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুতে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অপচিকিৎসায় মা উম্মে সালমা নিশি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সাংবাদিক ও উম্মে সালমা নিশির বাবা এমএ আউয়ালের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়।

    চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার)। তাকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বায়োজিদ হোসাইন ও অ্যাডভোকেট নাঈম সরদার (অয়ন)।

    স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, নোয়াখালীর সিভিল সার্জন, নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতাল, হাসপাতালের পরিচালক মহিউদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. আক্তার হোসেন অভি ও তার স্ত্রী ডা. ফৌজিয়া ফরিদ, নোয়াখালী মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) একজন জুনিয়র লেকচারার, সাউথ বাংলা হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট জাহিদ হোসেন ও সাউথ বাংলা হাসপাতালের ওটি ইনচার্জ সজীব উদ্দিন হৃদয়কে এই রুলের উত্তর দিতে বলা হয়েছে।

    রিট আবেদনকারীর আইনজীবী মো. সোলায়মান তুষার জানান, গত বছরের ১৬ অক্টোবর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ আউয়াল তার অন্তঃসত্ত্বা মেয়ে উম্মে সালমা নিশির চিকিৎসার জন্য সাউথ বাংলা হাসপাতালে যান। ওই দিনই হাসপাতাল কর্তৃপক্ষ কর্মরত মেডিকেল সহকারী জাহিদ হোসেন, ডা. আক্তার হোসেন অভি ও তার স্ত্রী ডা. ফৌজিয়া ফরিদের সহায়তায় রোগীকে হাসপাতালে ভর্তি না করে, রোগীর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে এবং অভিভাবকের সম্মতি না নিয়েই তড়িঘড়ি করে সিজার করেন।

    এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক ডা. অভি ও তার স্ত্রী ফৌজিয়া ফরিদ মায়ের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে কুমিল্লায় রেফার করেন। তারা বলেন, রোগীর আইসিইউ সাপোর্ট দরকার। পরে উম্মে সালমা নিশিকে কুমিল্লার টাওয়ার হাসপাতালে নিয়ে যান তার বাবা ও মা। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী অনেক আগেই মারা গেছেন।

    এই আইনজীবী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলা ও অপচিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। যা সংবিধানের ১৮ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। এর দায় তারা এড়াতে পারে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleধর্ষকের বিচারসহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল
    Next Article শাস্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক পরীক্ষার্থী
    JoyBangla Editor

    Related Posts

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.