Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মহিলা পরিষদের মৌন প্রতিবাদ মিছিল
    Bangladesh

    ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মহিলা পরিষদের মৌন প্রতিবাদ মিছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 14, 2025No Comments1 Min Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এবং ধর্ষণের বিচারের দাবিতে মৌন প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

    মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্ষণের মত জঘন্য অপরাধের বিচার করার জন্য সমাজ প্রস্তুত না। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আজকে খুব ক্ষীণভাবে হলেও ধর্ষণের ঘটনার বিচারের জন্য সকলের মধ্যে জাগরণ দেখতে পাচ্ছি। এই জাগরণকে ধরে রাখতে হবে, ধর্ষণের ঘটনায় যুক্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার নারী ও কন্যাকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

    ধর্ষণ পুরুষতান্ত্রিকতার বহিঃপ্রকাশ উল্লেখ করে ফওজিয়া মোসলেম বলেন, এই পুরুষতান্ত্রিকতাকে ভাঙতে নারীর হাতেও ক্ষমতার অংশীদারত্ব দিতে হবে। সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার দিতে হবে। নারী ও পুরুষ উভয়কে মানুষ হিসেবে ভাবার সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এই বিকাশের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

    সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, দেশজুড়ে ক্রমাগত নারী ও কন্যার প্রতি ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। ধর্ষণের মতো এই সহিংসতা মোকাবিলা করতে ও সকলকে সচেতনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    মিছিলে আরও উপস্থিত ছিলেন—মহিলা পরিষদের সহসভাপতি মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম প্রমুখ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleধর্ষণের বিচার দাবিতে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ‘কাফন মিছিল’
    Next Article স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী
    JoyBangla Editor

    Related Posts

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা?: জাতিসংঘের সতর্কবার্তা—

    August 14, 2026

    মুক্তিযুদ্ধ জাদুঘর-স্মারক-ভাস্কর্য ভাঙার  শাস্তি নেই: জুলাই জাদুঘরের ক্ষেত্রে ১০ বছর জেল

    August 13, 2026

    বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি সন্ত্রাসের বিচার চাই

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.