Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মেয়েটাকে ওরা আর বাঁচাতে পারলো না
    Lifestyle

    মেয়েটাকে ওরা আর বাঁচাতে পারলো না

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। ইমতিয়াজ মাহমুদ ।।

    মেয়েটাকে ওরা আর বাঁচাতে পারলো না। আজ মেয়েটা মরে গেছে। সকল কষ্ট যন্ত্রণা গ্লানির ঊর্ধ্বে চলে গেছে আসিয়া। আমার বুকের ভেতর আরেকটা শিশুর এইরকম আহত লাঞ্ছিত ছিন্নভিন্ন শিশু বাস করে। ওর নাম পূর্ণা ত্রিপুরা। পূর্ণার সাথে এখন আসিয়া যোগ দিয়েছে। প্রায় একই বয়স দুইজনের। ওদের ছোট দেহটার সাথে ওরা কি করেছে সেকথা আমি বারবার বলতে পারব না। আপনারা জানেন, আপনারা মনে রাখবেন। 

    আমার কেবল জানতে ইচ্ছে করে এই আট নয় বছর নারীজীবন কাটিয়েছে এই পৃথিবীতে, কেমন ছিল ওদের জীবন? কেমন ছিল আসিয়ার জীবন? আসিয়া কি স্কুলে যেতো? কোন ক্লাসের পড়তো মেয়েটা? দুষ্ট ছিল খুব? নিজের নাম সে কিভাবে লিখত? আসিয়া? নাকি আছিয়া? ওর কি কোন প্রিয় পুতুল ছিল? প্রিয় খাবার? কিরকম পোশাক পড়তে চাইতো? ও কি লিপস্টিক পরতে চাইতো?

    বয়স হয়েছে। এখন মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি- ওরে, সেই যে বলেছিলি, ‘… যতক্ষণ দেহে আছে প্রাণ/ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাবো আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ সেই অঙ্গীকারের কি হলো! চলে যাওয়ার তো সময় চিলে আসছে, কতদূর কি করলি? নিজেকে নিজে জবাব দিতে পারি না। তবে কি এই গ্লানি নিয়েই চলে যেতে হবে!   

    এখন তো প্রতিবাদ করতেও ভয় পাই। একদল মাস্তান গজিয়েছে, ওরা বলে আমরা নাকি আমাদের মেয়েদের হয়ে প্রতিবাদও করতে পারবো না। ময়মনসিংহে ওরা আমাদের মিছিলে হামলা করেছে। ধর্ষণের প্রতিবাদ করেছে বলে ওরা লাকি আক্তারকে হুমকি দিচ্ছে। লাকি তো সবসময়ই প্রতিবাদ করে- প্রীতিলতা ব্রিগেড করেছিল লাকিরা। আমরা নাকি প্রতিবাদও করতে পারবো না!

    আমি আসিয়া ও পূর্ণার কাছে লজ্জিত হই। না, ছেড়ে দিব না- এই পৃথিবীকে আমরা বদলে দিব, বলে দিলাম স্পষ্ট করে। এই পচা সমাজ আমরা রাখবো না। ভেঙে ফেলবো। যে সমাজে পূর্ণা ও আসিয়া বাঁচতে পারেনি আনন্দের সাথে এটা কেমন সমাজ! লাথি মারি তোদের এই সমাজে। এই সমাজ আমরা রাখবো না। দেখিস, আমাদের মেয়েরাই বদলে দিবে এই সমাজ।
    শোক নয়, ক্রন্দন নয়- সমাজ বদলের শপথ গ্রহণ করুন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে ড. মুহাম্মদ ইউনূস !
    Next Article আইনশৃঙ্খলার অবনতির জন্য ড. ইউনূসকে দায়ী করলেন সজীব ওয়াজেদ জয়
    JoyBangla Editor

    Related Posts

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    আফগানিস্তানে বাঁচার তাগিদে ‘সন্তান বিক্রি’

    May 20, 2026

    বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

    May 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.