Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কবিকণ্ঠ-এর আয়োজনে ১লা বৈশাখে কবিতাপাঠ আবৃত্তি গান ও আলোচনা অনুষ্ঠিত

    April 15, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

    April 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমরা এইদেশের সাধারণ মানুষ
    Politics

    আমরা এইদেশের সাধারণ মানুষ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 14, 2025Updated:March 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। লাকী আক্তার ।।

    আমরা এইদেশের সাধারণ মানুষ। এদেশের সাধারণ  মানুষের চাওয়া খুব সামান্য।  লুটেরা, আর অসীম লোভীদের সাথে সেই চাওয়ার মিল নাই।
    নিরাপত্তা,  কাজের নিশ্চয়তা এইটুকুই রাষ্ট্রের কাছে চায় সাধারণ মানুষ।
    অথচ দেখেন এই দেশে সাধারণ মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই।এটা সাত মাস ধরে নাই, এমন না। বহুবছর ধরেই নাই। বহুবছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আমরা একটা স্লোগান দিয়ে গেছি, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। কেননা রাস্তায় নামলে মানুষ জানেনা, সে আদৌ বাড়ী ফিরবে কিনা। আমাদের সমাজ এমনিতেই খুবই পুরুষতান্ত্রিক। নারী নির্যাতনের ঘটনা হিসাব করলে যেকারও মাথা খারাপ হয়ে যাওয়ার কথা।

    এই দেশে সবচেয়ে সস্তা মানুষের জীবন। খুন, ধর্ষণ,  নির্যাতন এগুলো কেন ঘটে? যারা অপরাধী তারা যদি ক্ষমতাবান হয় তাদের সাথে আইন একরকম আবার যারা ক্ষমতাহীন তাদের ক্ষেত্রে আইন আরেকরকম।এইগুলো খুবই বৈষম্যমূলক।   আইন সবার জন্য সমান এই কথাটি দীর্ঘদিন ধরেই প্রহসনমূলক হিসেবে দাঁড়িয়ে গেছে।

    বাংলাদেশে যে নারী নির্যাতন নিয়ে যে আইন আছে সেটার সংস্কার নিয়ে আলাপ হইতে পারে। কিন্তু মূল আলাপ হলো যেগুলো আছে সেগুলোরই কোন প্রয়োগ নাই। বিচারহীনতা ভয়ানক লেভেলে এখানে। ফলে অপরাধীরা ফাকফোকর গলে বের যায়।

    আর অনেক ধর্ষণের ঘটনা নারীরা বলেও না। পরিবার চেপে যায়। কেননা তাদের সামাজিকভাবে হেয় করা হয়। ভিক্টিম ব্লেমিং আছে। ফলে রেকর্ড কম হয়। যেটুকু রেকর্ডে থাকে সেগুলো প্রমাণ করতে যেয়ে নারীরা যে হেনস্থার শিকার হয় সেগুলো নিয়েও আলোচনা খুবই কম। সরকার যদি দৃঢ় অবস্থান ব্যক্ত করে, প্রতিটি জেলায় এবং কাঠামোগুলোতে এর বিরুদ্ধে সচেষ্ট অবস্থান থাকে।

    তাহলেই এগুলো রোধ সম্ভব। আছিয়া মরে গেছে। আছিয়াকে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে। কয়জন আছিয়াকে আপনারা হেলিকপ্টারে নিয়ে যাবেন?  সাধারণ মানুষ কি এগুলো চায়?

    মানুষ চায় নিরাপত্তা। নারীরা চায় নিরাপত্তা। আসিয়া এখানে একটা প্রতীক। কিন্তু আমরা চাই আইনের প্রয়োগ। বরগুনায় মেয়ে ধর্ষিত হয়েছে। বাবা মামলা করলো। সে অপরাধে বাবাকেই খুন করেছে। এই তো পরিস্থিতি। শুধু ভাইরাল ঘটনা নয়, সকল অন্যায়ের বিরুদ্ধে মানুষকে কথা বলতে হবে। রাজনৈতিক দলগুলোকে সোচ্চার অবস্থান রাখতে হবে। নারী ইস্যু শুধু নারীদের এইসব ভাবনা থেকে রাজনৈতিক দলগুলোকেও বের হয়ে আসতে হবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসাহসিকা জননী বেগম সুফিয়া কামালের একাত্তরের দিনগুলি
    Next Article শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে ড. মুহাম্মদ ইউনূস !
    JoyBangla Editor

    Related Posts

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল:অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

    April 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কবিকণ্ঠ-এর আয়োজনে ১লা বৈশাখে কবিতাপাঠ আবৃত্তি গান ও আলোচনা অনুষ্ঠিত

    By JoyBangla EditorApril 15, 20260

    বিশেষ প্রতিবেদন লন্ডন,১৫ এপ্রিল: সাহিত্যের প্লাটফরম ‘কবিকণ্ঠ’-এর আয়োজনে ১লা বৈশাখে কবিতাপাঠ, আবৃত্তি, গান ও আলোচনা…

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

    April 15, 2026

    বন্ধ হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

    April 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.