Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট
    Politics

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 13, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নেত্রকোণায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করলেও সন্ধ্যায় তার পরিণতি হয়েছে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খানের বাসায় রাতের অন্ধকারে একদল লোকের হামলার অভিযোগ উঠেছে।

    ঘটনাটিকে স্থানীয়রা মব সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক অধিকার হরণের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন গৌরব আহমেদ খান। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

    একই দিন সন্ধ্যায় পৌরসভার পূর্ব চকপাড়া এলাকায় গৌরবের বাসায় হামলার অভিযোগ ওঠে।

    পরিবারের দাবি, রাতের অন্ধকারে এবং এলাকার বাতি নিভিয়ে একদল অজ্ঞাত লোক বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গৌরবের মা শাহানাজ পারভিন অভিযোগ করে বলেন, হামলাকারীরা প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা নিয়ে গেছে। ফ্রিজ, চুলা, থালা-বাসনসহ ঘরের প্রায় সবকিছু ভাঙচুর করা হয়েছে। ফ্রিজে থাকা মাছ-মাংসও লুট হয়েছে।

    তিনি বলেন, “ছেলে মিছিল করার পরদিনই আমাদের বাড়িতে হামলা হয়েছে। ছেলে দেশ ও মানুষের ভালো চায় বলেই মিছিলে অংশ নিয়েছে। এ কারণেই আমাদের ওপর হামলা।”

    গৌরবের বাবা ফরহাদ আহমেদ জানান, তার ছেলে খারাপ রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন এবং বিভিন্ন উপলক্ষে গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ করতেন।

    হামলার পর পরিবারের থাকার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন শাহানাজ পারভিন। তিনি বিচার দাবি করেছেন এবং হামলাকারীদের সুস্থ জীবন কামনা করেছেন।

    তবে কাউকে চিনতে পারেননি বলেও জানান তিনি।

    পুলিশের বক্তব্যে জানা গেছে, মিছিলের ভিডিও বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    তবে বাড়িতে হামলার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মিছিল করার পরপরই সংশ্লিষ্ট নেতার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা মব সন্ত্রাসের মাধ্যমে বিরোধী রাজনৈতিক অধিকার হরণেরই নমুনা। কেউ কেউ মনে করছেন, এ ধরনের ঘটনা স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকারকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
    Next Article শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.