Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026

    এবারে পাঠ্যবইয়ে লোপাট ৬৫৯ কোটি টাকা

    March 14, 2026

    সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

    March 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী
    Bangladesh

    স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    স্ত্রীকে মোবাইল ফোনে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খায়রুল বাসার সুজন (৩৫) নামের এক পোশাকশ্রমিক। পরক্ষণে স্ত্রী শুধু চলন্ত ট্রেনের শব্দ শুনতে পান। পরে একাধিকবার কল দিলেও সাড়াশব্দ মেলেনি। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায়।

    নিহত সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার চন্নাপাড়া গ্রামের জনৈক সুলতানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর। দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীপুরের স্টেশনমাস্টারকে জানানো হয়।

    নিহত ব্যক্তির স্ত্রী রাজকুমারী ওরফে ফাতেমা বলেন, ‘সকালে একসঙ্গে বাসা থেকে বের হই। পরে আর বাসায় ফেরেনি। বিকেলে কোথায় আছে জানতে ফোন করি। তখন সে জানায়, শ্রীপুরে। একটু পর ফোন করে শুধু বলে, বিদায়। তখন আমি শুধু ট্রেনের শব্দ শুনতে পাই। এরপর বারবার ফোন করলে সে ফোন ধরেনি। সন্ধ্যার পর দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই। আমাকে বিদায় বলে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে।’ কী কারণে তাঁর স্বামী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন—এমন প্রশ্নের জবাবে কোনো কথা বলেননি তিনি।

    নিহত ব্যক্তির চাচাতো ভাই আশিক বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাইকে চিনতে পারি। তিনি আমার চাচাতো ভাই। শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের সুলতানের বাড়িতে সপরিবার ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করত।’

    এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

    জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মহিলা পরিষদের মৌন প্রতিবাদ মিছিল
    Next Article রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ধান ভানলেন জাতিসংঘ মহাসচিব !
    JoyBangla Editor

    Related Posts

    সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

    March 14, 2026

    মুর্খরা কি এই ইতিহাস জানে? মুর্খরা ইতিহাস পড়-

    March 14, 2026

    ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ

    March 13, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে দেশ ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে

    March 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    By JoyBangla EditorMarch 14, 20260

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নিয়ে শোক প্রস্তাবে…

    এবারে পাঠ্যবইয়ে লোপাট ৬৫৯ কোটি টাকা

    March 14, 2026

    সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

    March 14, 2026

    গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির দাবী বৈশ্বিক নাগরিক সমাজের

    March 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.