মিরফান রাবা
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির একটি বক্তব্যের সত্যনিষ্টতা থেকে সংগৃহীত তথ্যটির বিস্তারিত বিষয় হলো-১৯৭২ সালে গোলাম আযম লন্ডনে ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি’ গঠন করেন। ১৯৭২ সালের ডিসেম্বরে গোলাম আযম রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি যুব সম্মেলনে যোগদান করেন ও পূর্ব পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সকল মুসলিম রাষ্ট্রের সাহায্য প্রার্থনা করেন। ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি সাতবার সৌদি বাদশার সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়াসহ নানা ইস্যুতে বাংলাদেশকে সাহায্য না করতে অনুরোধ করেন। ১৯৭৩ সালে গোলাম আযম মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ’মুসলিম স্টুডেন্টস এসোসিয়েশন অফ আমেরিকা এন্ড কানাডা’র বার্ষিক সম্মেলনে বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান। ১৯৭৪ সালে ‘রাবেতায়ে আলমে ইসলামি’র উদ্যোগে মক্কায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এবং ১৯৭৭ সালে ’কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়’ এ অনুষ্ঠিত একটি সভায় বাংলাদেশের বিরুদ্ধে বক্তৃতা করেন।
আরও বহু ঘটনা আছে। যে ব্যক্তি যে দেশ চায়নি সেই ব্যক্তি কি করে সেই দেশে রাজনীতি করতে পারে? জাশি’রা স্লোগান দেয়- গোলাম আযমের বাংলা। জাশি’রা মুনাফিক, মিথ্যাবাদী। মুনাফিক চিনতে আর কত সময় লাগবে হে মুর্খের দল?
লেখক: সোস্যাল মিডিয়া একটিভিস্ট।
