Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গনতন্ত্র নিয়ে কথা
    Politics

    গনতন্ত্র নিয়ে কথা

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 14, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    ০১

    অনেক বছর আগে টেলিভিশনের এক আলোচনা অনুষ্ঠানে গনতন্ত্র নিয়ে কথা হচ্ছিল। দর্শকেরা এইসব আলোচনা খানিকটা শোনে, অনেকটাই শোনে না।

    যে আলোচক দরকারি, ভালো কথা বলতে পারেন, তাঁর কথা কানে যায় এবং কান সে কথাকে মূল‍্যবান কথা ভেবে মনে চালান করে দেয়।  যে কথা মনে একবার ঢুকে গেঁথে যায়, তা কেউ ভোলে না।

    মনে আছে, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেছিলেন, গনতন্ত্র হচ্ছে একজোড়া জুতা। দেখতে সুন্দর, চকচকে ঝকঝকে হোক, তা পেয়ে লাভ নেই। দেখতে হবে সেটা পায়ে পরে আরাম মেলে কি না। পায়ের সঙ্গে জুতার মাপ মিলতে হবে।

    আমাদের পা বিভিন্ন মাপের। ছোট পায়ে বড় জুতা কিংবা বড় পায়ে ছোট মাপের জুতা পরে হাঁটা আরামের হয় না। গনতন্ত্র সখ করে চাওয়ার বিষয় নয়। তা বুঝতে হবে, তার উপযুক্ত হয়ে ওঠা জরুরী।

    গল্পচ্ছলে তিনি সেদিন  সংকট বোঝাতে চেয়েছিলেন উদাহরণ দিয়ে। আমাদের পা অনেক মাপের কিন্তু গনতন্ত্রের মাপ একটাই।

    এই গল্পটাকে কি পুরানো বলা যাবে?

    ০২

    কিছু পুরাতন রীতি আছে, পুরাতন কিন্তু সেটাকে নতুন বানানোর চেষ্টা করে না কেউ। পুরাতনেই সন্তুষ্ট থাকে। স্কুলে পড়ার কালে আমরা  চাঁদ তারার ছবিঅলা পতাকা তুলে রোজ “পাক সার জমিন” গাইতাম। নিজের দেশ, পতাকা পাওয়ার পর থেকে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গাই।

    যখন কোথাও জাতীয় সঙ্গীত গাওয়া হয় মানুষ উঠে দাঁড়ায়। দেশের বাইরে গিয়ে সিনেমা হলে সে দেশের জাতীয় সঙ্গীত বাজানো হলেও দর্শকেরা দাঁড়িয়ে পড়ে। কেনো দাঁড়ায়? মানুষ মনে করে কোনো দেশের জাতীয় সঙ্গীত বাজানো বা গাওয়া হলে উঠে দাঁড়ানো মানে, সে দেশটার প্রতি সম্মান প্রদর্শন করা।

    সম্মান প্রদর্শনের এই পুরাতন রীতি পালন করতে ভালো লাগলো না একদল মানুষের। তাঁরা দেশেরই গন‍্যমান‍্য মানুষ। সদ‍্য শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে জাতি এমন দৃশ‍্য দেখেছে। সে দৃশ‍্য এতটাই অবিশ্বাস‍্য, বহু মানুষ চোখ কচলেছে। মনে করেছে, ভুল দেখছে। যারা উঠে দাঁড়াননি, তাঁদেরকে জনগন ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে।

    এই কৃতিগন সংসদে এবং বাইরে জনগনের সামনে দেশপ্রেম নিয়ে মূল‍্যবান কথা বলে যাবেন এবং জনগনের বাহবাও পাবেন। এমন দেশপ্রেম আরামের হয় না, দেশও আরামবোধ করে না।

    ০৩

    দেশপ্রেমও উপরের গল্পের জুতার মতো। এক সাইজেরই হয়, মানুষের মনের মাপ হয় বিবিধ রকমের।

    ০৪

    আজ সকালে জানলাম ঢাকা থেকে সামান‍্য দূরে নরসিংদীতে একটা গ্রাম আছে। একেবারেই গ্রাম কিন্তু সে গ্রামটায় বিদেশীরা বাংলাদেশী মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা নিতে বেড়াতে আসে। একজন লুঙ্গি পরা সাধারণ মানুষ বেড়াতে আসা বিদেশী পর্যটকদের গাইড হন। তাঁর উদ‍্যোগেই সে গ্রামটা পর্যটনের, আনন্দ অভিজ্ঞতা সঞ্চয়ের বিশেষ স্থান হয়ে উঠেছে।

    কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত আর এক ভদ্রলোকের কথা জানলাম। তিনি অনেক বেতনের চাকরি ছেড়ে দিয়ে শহর থেকে গ্রামে গিয়ে থিতু হয়েছেন।

    এখন তিনি সেখানে  চাষবাস করেন, সাধারণের জীবনযাপন করেন, খালি পায়ে হাঁটেন। তাঁকে বলতে শুনি,  পৃথিবীতে কোনো প্রাণীই পায়ে জুতা পরে না, একমাত্র মানুষ ছাড়া। জুতা মাটি, প্রকৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করে।

    নিজের হাতে আনন্দে সবকাজ করেন তিনি এবং কেউ যদি গ্রামে গিয়ে কয়েকদিন থেকে একজন কৃষকের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা পেতে চান, তার ব‍্যবস্থাও তিনি সেখানে করে রেখেছেন।

    সে সুযোগ থাকার কারণে বহু শহুরে মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ করে সে গ্রামে বেড়াতে যায় এবং জীবন বুঝতে পয়সার বিনিময়ে নানারকম কৃষিকাজে শ্রম দিয়ে থাকে।

    ০৫

    আমরা কি ভেবে দেখি, কেনো মানুষ এইসব করে! কেনো নরসিংদীর সেই গ্রামের লুঙ্গি পরা মানুষটা বিদেশীদের আঁখ কি চেনাচ্ছে, ধানের চারা তুলে আবার কিভাবে রোপন করতে হয় দেখাচ্ছে, মাটির চুলা চেনানো হচ্ছে, বাঙালিদের রান্নার পদ্ধতি বোঝানো হচ্ছে। কেনো?

    একজন অতি সাধারণ মানুষ বিদেশীদের সামনে নিজের দেশের যা আছে, সবই গৌরবের, বিস্ময়ের বলে বিশ্বাস করে। সে বিশ্বাসেই অদেখা মানুষদের সামনে আপন গৌরব উপস্থাপন করে তাঁদের চোখে বিস্ময় দেখে আনন্দিত, সুখীবোধ করে।

    আর একজন মানুষ মাটির গন্ধ ভালোবেসে সকল আরাম ত‍্যাগ করে গ্রামে গিয়ে বাস করছে।  সে আনন্দ যেনো শুধু নিজের হয়ে না থাকে, যেনো ছড়িয়ে পড়তে পারে তাও ভেবেছেন তিনি। তাঁর সে উদ্যোগের কারণেই শহরের মানুষ গ্রামে গিয়ে আর এক জীবনের স্বাদ গ্রহন করতে পারছে।

    সবই প্রেম, সচেতনতা, দায়িত্ববোধ থেকে আসে।

    ০৬

    মানুষ উদাহরণ সৃষ্টি করেই পরিচয় দেয়, কেমন মানুষ সে। ভালো উদাহরণে হয় ভালো আর মন্দ উদাহরণে হয় মন্দ মানুষ।

    লেখক: অভিনেতা ও লেখক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ
    Next Article মুর্খরা কি এই ইতিহাস জানে? মুর্খরা ইতিহাস পড়-
    JoyBangla Editor

    Related Posts

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026

    ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

    May 7, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.