Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী
    Politics

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 14, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে উপস্থিত হয়ে জামিন নবায়নের পর তিনি মন্তব্য করেন, “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।”

    ​ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই সহিংসতা চলাকালে (২০ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন নিহত হন। পরবর্তীতে সেপ্টেম্বরে নিহতের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান ও সাবেক মেয়র আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। মামলায় আরও অভিযুক্ত আছেন সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবুসহ মোট ৯৯ জন এবং অজ্ঞাত ৩০০ জন।

    ​হাইকোর্ট থেকে আগেই জামিনে থাকা সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানির জন্য হাজির হন। শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পুলিশ মামলাটির তদন্ত শেষে বিস্ফোরক ধারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার প্রক্রিয়ায় বাধা দিতে নারাজি আবেদন জমা দিয়েছেন। আসামিপক্ষ একে বেআইনি দাবি করে আইভীর স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।

    ​আইনি লড়াইয়ের ধাপে আবারও জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার সময় সমর্থকদের বেষ্টনীতে থাকেন আইভী। গাড়িতে ওঠার আগমুহূর্তে তিনি দৃঢ় কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরাও সুর মিলিয়ে স্লোগান দেন। সমার্থকদের “জয় বাংলা” মুখরিত স্লোগানের মাঝেই  আইভি রহমান আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleটঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
    Next Article হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.