Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পরীক্ষায় ফেল, পাশ না করালে মামলা করবেন ছাত্র
    Education [ শিক্ষা ]

    পরীক্ষায় ফেল, পাশ না করালে মামলা করবেন ছাত্র

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন মিজান রহমান নামে এক ছাত্র। গত ১১ মার্চ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে ইনচার্জের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছেন ওই ছাত্র।

    অভিযুক্ত মিজান রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আবু তালেবের ছেলে এবং পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফল গত ১১ মার্চ প্রকাশিত হয়। তাতে মিজান রহমান এক বিষয়ে অকৃতকার্য হন। পরে তিনি প্রভাবশালী নার্স নেতা, স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে নার্সিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে ফোন দিয়ে পাস করানোর জন্য চাপ দিতে থাকেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায়কে মামলা করার হুমকিও দেন।

    নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ২০২১ সালে এ নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিমের দোহাই দিয়ে সকল ধরনের অনিয়ম করে আসছিলেন মিজান। কেউ কিছু বললে আওয়ামী লীগের পরিচয় দিয়ে হুমকি দিতেন তিনি। এ ছাড়া এ প্রভাব খাটিয়ে অভিযুক্ত ছাত্র নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন না।

    নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর প্রভা রানী বড়াল বলেন, গত ১১ মার্চ বিএনএমসির রেজাল্ট দেওয়ার পর থেকে সে বিভিন্নভাবে রাজনৈতিক নেতা-কর্মীদের দিয়ে ফোন দিয়ে আমাদের পাস করানোর ব্যাপারে হুমকি দিচ্ছে। সে যে বিষয়ে ফেল করেছে সে বিষয়ে আমাদের কোনো টিচার পরীক্ষা নেয়নি। সাধারণত মৌখিক পরীক্ষাগুলোতে বাইরে থেকে টিচার নিয়োগ দেওয়া হয়। আমরা টিচার হিসেবে কখনওই কোনো শিক্ষার্থী ফেল করুক সেটা চাই না।

    নার্সিং ইন্সট্রাক্টর সাজেদা খানম বলেন, ১ম বর্ষ থেকেই ফেল করে আসছে মিজান। তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পাবলিক পরীক্ষায় অসদুপায় গ্রহণ করেছে। এখন ফেল করার পর থেকে বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছে পাস করানোর জন্য।

    আশরাফুল ইসলাম নামে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, মিজান সব সময় আওয়ামী লীগের প্রভাব দেখাতো, তার ভয়ে আমরা কোনো কথাই বলতে পারতাম না। পড়ালেখায় পাস ফেল তো থাকবেই, এটা কেন মানতে পারবে না, এখানে কেন প্রভাব দেখাতে হবে।

    এ বিষয়ে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় বলেন, মিজান কখনোই ঠিক মতো ক্লাস করতো না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চলতো। আর মিজান যে পরীক্ষায় ফেল করেছে ওই পরীক্ষা আমরা নেইনি অন্য ইনস্টিটিউট থেকে এক্সটার্নাল শিক্ষক এসে পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষায় ফেল করার পরে আমার নামে মিথ্যাচার ও আমাকে মামলা দেওয়াসহ বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে।

    এদিকে অভিযোগ অস্বীকার করে মিজান রহমান বলেন,  আমার শিক্ষক। তাদের বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা কোনো খারাপ কথাও আমি বলিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহাপুরুষের জন্ম আছে, মৃত্যু নাই
    Next Article ১৯৭১: পাকিস্তানের সামরিক বাহিনী থেকে পালিয়ে এসেছিলেন যারা
    JoyBangla Editor

    Related Posts

    সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

    July 16, 2026

     ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

    July 15, 2026

    সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

    July 15, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.