Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 12, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    শেখ রিয়াদ মুহাম্মদ নুর

    বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচার দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে যে তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। এই আজগুবি অভিযোগ কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র ছাড়াই ২০০০ সালে প্রকাশিত একটি বইয়ে লিখিতভাবে হাজির করেছিলেন এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। তাঁর দাবি ছিল, ১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে আয়োজিত একটি সভায় রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছিলেন। অথচ ঐতিহাসিক দলিল-প্রমাণে স্পষ্ট, ওই সভা অনুষ্ঠিত হওয়ার সময় রবীন্দ্রনাথ কলকাতায় ছিলেন না; তিনি অসুস্থ অবস্থায় শিলাইদহে ছিলেন। আজ পর্যন্ত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথের সম্পৃক্ততার কোনো গ্রহণযোগ্য ঐতিহাসিক প্রমাণ হাজির করতে পারেনি।

    আসলে এখানে রবীন্দ্রনাথ কোনো বিষয়ই নন; বিষয়টি হলো বাংলাদেশের একশ্রেণির সাম্প্রদায়িক মানুষের নোংরা রাজনৈতিক উদ্দেশ্য। বিশেষ করে জামায়াত-শিবির ও মুসলিম লীগীয় আদর্শে বিশ্বাসী একশ্রেণির মানুষ রবীন্দ্রনাথকে টার্গেট করে মূলত হিন্দুবিদ্বেষী সাম্প্রদায়িক রাজনীতির ফায়দা লুটতে চায়।

    অথচ মজার বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতাকারীদের মধ্যে তৎকালীন তিনজন বিখ্যাত মুসলমানও ছিলেন—ব্যারিস্টার আবদুর রসুল, প্রখ্যাত সাংবাদিক মাওলানা আকরাম খাঁ এবং বদরুদ্দীন উমরের দাদা মাওলানা আবুল কাসেম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রের ১৪৩ পৃষ্ঠায় তাঁদের নাম উল্লেখ রয়েছে, যার সূত্র হিসেবে ১৯১২ সালের ৩১ মার্চের ঢাকা প্রকাশ পত্রিকার উল্লেখ করা হয়েছে।

    কিন্তু সাম্প্রদায়িক অপপ্রচারকারীদের মুখে এই মুসলমানদের নাম শোনা যায় না! কারণ তাঁদের উদ্দেশ্য ইতিহাসের সত্য উদ্ঘাটন নয়, রবীন্দ্রনাথকে সামনে রেখে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো।

    অথচ যাঁরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, তৎকালীন বাস্তবতার প্রেক্ষাপটে তাঁদের নিজস্ব যুক্তি ও দৃষ্টিভঙ্গি ছিল। ব্যক্তিগতভাবে আমি বরং তাঁদের বিরোধিতার পক্ষেই মত দিই। বিশেষ করে মাওলানা আকরাম খাঁর সেই যুক্তি, যেখানে সাধারণ মানুষের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিস্তারকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল, সেটিকে আমি সমর্থন করি।

    কারণ আমার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শিক্ষার উন্নয়নের পাশাপাশি মুসলিম লীগীয় রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যও ছিল। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, এখানকার তথাকথিত শিক্ষিতদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং কী ধরনের মূর্খের দল ডিগ্রি নিয়ে বের হয়, সে সম্পর্কে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

    ত্রিশ হাজার মানুষের মধ্যে দু-চারজন ভালো বের হলে সেটি কোনো প্রতিষ্ঠানের সামগ্রিক উৎকর্ষের প্রমাণ নয়, সেটি ব্যতিক্রমমাত্র। এমন শিক্ষাব্যবস্থায় নির্বিচারে ডিগ্রি বিলি করার চেয়ে সাধারণ মানুষের মৌলিক শিক্ষার ভিত্তি মজবুত করাই অনেক বেশি জরুরি ছিল।

    তবে আমার মূল বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে নয়; আমার প্রশ্ন হলো, যেসব বিখ্যাত মুসলমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, তাঁদের নাম আড়াল করে কেন এমন একজন রবীন্দ্রনাথকে বিরোধিতাকারী বানানো হয়, যাঁর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই?

    এর উত্তর একটাই—সাম্প্রদায়িক ভণ্ডামি, ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক অসততা। বাংলাদেশের সমাজে ইতিহাস না পড়ে, দলিল না দেখে, ধর্মীয় বিদ্বেষের বশবর্তী হয়ে মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করার যে প্রবণতা, এই ঘটনা তারই একটি উৎকৃষ্ট প্রমাণ। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এই মিথ্যাচার যাচাই করার ন্যূনতম বুদ্ধিবৃত্তিক সততাও বাংলাদেশের অধিকাংশ মানুষের নেই।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা
    Next Article রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
    JoyBangla Editor

    Related Posts

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    পাঠ্যপুস্তক ছাপায় ২৫২ কোটি টাকা লোপাট, তবুও নির্ধারিত সময়ে বই পাবে না শিক্ষার্থীরা

    October 11, 2026

    রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

    October 7, 2026

    মব রাজনীতির প্রবর্তক ইউনুস থেকে বিএনপি-জামাতের গদি দখলের মিশন: শিক্ষকদের লাঞ্ছিত করে শিক্ষা খাত ধ্বংসের নগ্ন চক্রান্ত!

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.