Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হ্যাকার বানিয়ে গ্রেপ্তার করে যেভাবে অসম্মান আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে

    February 6, 2026

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস-সরকারের বক্তব্যের ওপর থেকে সমর্থন প্রত্যাহার ফরাসী দুতাবাসের!
    International

    ইউনূস-সরকারের বক্তব্যের ওপর থেকে সমর্থন প্রত্যাহার ফরাসী দুতাবাসের!

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১৯ মার্চ ২০২৫: ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি বিবৃতি শেয়ার করা পোস্ট সরিয়ে নিয়েছে।
    এই বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামি সন্ত্রাসবাদের উত্থান নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছিল। তবে, ফরাসি দূতাবাসের এই পোস্ট শেয়ারের ঘটনা দেশে-বিদেশে তীব্র সমালোচনার জন্ম দেয়, যার ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

    গত ১৭ই মার্চ মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড ভারত সফরকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং ইসলামি সন্ত্রাসবাদের উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কথা তুলে ধরেন।

    এর জবাবে প্রধান উপদেষ্টার কার্যালয় ১৭ই মার্চ রাত ১১টায় ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে তুলসির মন্তব্যকে “ভিত্তিহীন” ও “ক্ষতিকর” বলে আখ্যায়িত করা হয়। আশ্চর্যজনকভাবে, এই পোস্টটি পরদিন ১৮ই মার্চ সকাল ১১টার দিকে ঢাকাস্থ ফরাসি দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারও করে।

    ফরাসি দূতাবাসের এই পদক্ষেপ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, যাকে কেউ কেউ গণহত্যার সমতুল্য বলে অভিহিত করেছেন, তা ফ্রান্সের মতো একটি সেক্যুলার রাষ্ট্র কীভাবে অস্বীকার করতে পারে!

    আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে অস্বাভাবিক ও কূটনৈতিক নিয়মের লঙ্ঘন হিসেবে দেখেছেন।

    সাধারণত কোনো দূতাবাস এ ধরনের স্পর্শকাতর আন্তর্জাতিক বিষয়ে সরাসরি কারও পক্ষ না নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকে। তবে ফরাসি দূতাবাসের এই পোস্ট শেয়ারকে অনেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থনের নগ্ন প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন।

    ফরাসি দূতাবাসের এই পোস্ট শেয়ারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে অস্বীকার করার প্রচেষ্টা হিসেবে দেখেন। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

    ফ্রান্সের মতো একটি দেশ, যারা সেক্যুলারিজম ও মানবাধিকারের পক্ষে সোচ্চার, তারা কীভাবে এমন একটি বিবৃতি সমর্থন করতে পারে, যা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে প্রত্যাখ্যান করে— এই প্রশ্ন উঠতে থাকে।

    এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের ঐতিহাসিক মৈত্রী সম্পর্কের প্রেক্ষিতে এই ঘটনা আরও জটিলতা সৃষ্টি করে।

    এই তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক চাপের মুখে ফরাসি দূতাবাস আজ, ১৯শে মার্চ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি শেয়ার করা সেই পোস্টটি তাদের ফেসবুক পেজ থেকে প্রত্যাহার করা হয়।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশে ক্ষমতা দখল!
    Next Article বাংলাদেশ সরকারের পদক্ষেপকে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র 
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

    এখনই ইরান ছাড়ুন—নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026

    অবৈধ ড. ইউনুস সরকারের আমলে বাংলাদেশ ‘বাটপারিতে বিশ্বচ্যাম্পিয়ন’

    February 4, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হ্যাকার বানিয়ে গ্রেপ্তার করে যেভাবে অসম্মান আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে

    By JoyBangla EditorFebruary 6, 20260

    কাশফিয়া আনাম আজীবন সততার সাথে চাকরি করা একজন বৃদ্ধ মানুষকে অবসরের আগে হ্যাকার বানিয়ে গ্রেপ্তার…

    ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    February 6, 2026

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘অবৈধ’ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ডাক দিলেন ৫০১ জন প্রকৌশলী

    February 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশের নির্বাচন: ইউনূসের অধীনে গণতন্ত্রের অন্ত্যেষ্টিক্রিয়া

    February 6, 2026

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    February 6, 2026

    গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং  অবৈধ ও সাংবিধানিক ইউনুস সরকার: গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত

    February 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.