Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস-সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্স
    International

    ইউনূস-সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার্স

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ফৌজদারি অপরাধ বিষয়ক আইনজীবী স্টিভেন পাওলস কেসির নেতৃত্বে দেশটির প্রখ্যাত আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

    অভিযোগটি আইসিসি সনদের ১৫নং ধারার আওতায় দায়ের করা হবে। এই ধারা অনুসারে, অভিযোগটি ভুক্তভোগীদেরকে আইসিসির কাছে সংঘটিত অপরাধের বিষয়ে তথ্য উপস্থাপন ও তদন্তের আবেদন করার অনুমতি দেয়।

    ২০২৪ সালের ৮ই আগস্ট ড. ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু সম্প্রদায় এবং সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সহিংস হামলা ও অকারণ ও হিংসাত্মক আক্রমণের ঘটনা ঘটেছে।

    অভিযোগ রয়েছে: (১) হত্যাকাণ্ড, (২) মিথ্যা অপরাধে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড, (৩) নিয়ন্ত্রণহীন জনতার হিংসা এবং (৪) ধর্মীয় হিংসার প্ররোচনা, যেমন বাংলাদেশি হিন্দুদের ওপর হামলা ও হিন্দুদের মন্দির-প্রতিমা ধ্বংস। অথচ, বাংলাদেশে এই অভিযোগের জন্য দায়ীদের জবাবদিহির কোনো পদক্ষেপ নেয়নি ইউনূস-সরকার।

    এই ১৫নং ধারার অভিযোগটি বাংলাদেশে ভুক্তভোগী ও সাক্ষীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি করা হবে।

    এই সহিংসতার ঘটনা ও হামলাগুলোর ব্যাপকতা এবং সুপরিকল্পিত ধরণ এটাই ইঙ্গিত দেয় যে, এগুলো সর্বোচ্চ পর্যায় থেকে পরিকল্পিত এবং আইসিসি সনদের ৭নং ধারার আওতায় হত্যা, নিপীড়ন এবং মানবিক স্বাধীনতার গুরুতর হরণ হিসেবে মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হতে পারে।

    স্টিভেন পাওলস কেসি বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। যদি আইসিসির এখতিয়ারভুক্ত অপরাধের শিকার ব্যক্তিরা নিজ দেশে ন্যায়বিচার না পান, তবে এই অপরাধগুলো আইসিসির নজরে আনা গুরুত্বপূর্ণ, যাতে একটি কঠোর ও নিরপেক্ষ তদন্ত হতে পারে।”

    জনৈক ভুক্তভোগী, শাহিন আলমের ছোট ভাই শামীম মোল্লাকে ড. ইউনূসের ক্ষমতা গ্রহণের পর তার অনুসারীরা অপহরণ করে হত্যা করে।

    শাহিন আলম বলেন, “আমার ভাইকে নির্মমভাবে একটি সহিংস হামলার মাধ্যমে বিনা দোষে হত্যা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আইনশৃঙ্খলাহীনতায় নিমজ্জিত হয়েছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলোর আটক জঙ্গি সদস্যদের জেল থেকে বের করে বিভিন্ন পদে বসানো হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার জন্য ন্যায়বিচার পেতে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

    বিশ্লেষকদের মতে, আইসিসিতে এই অভিযোগের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক আইনের আলোকে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক মঞ্চে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
    Next Article মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    By JoyBangla EditorAugust 28, 20260

    জুলাই ষড়যন্ত্র শুধু একটি সরকার পতনের ষড়যন্ত্র নয়, এটি বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে জাতিগত…

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.