Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১২২ কারখানায় ফেব্রুয়ারির বেতন বাকি, ঈদ বোনাস হয়নি ৭২৩টিতে
    Economics

    ১২২ কারখানায় ফেব্রুয়ারির বেতন বাকি, ঈদ বোনাস হয়নি ৭২৩টিতে

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ৩১শে মার্চ ঈদ, মাঝে বাকি দুদিন। ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। অথচ এই আনন্দঘন মুহূর্তেও মুখ কালো করে অনিশ্চিত জীবনযাপন করছেন লাখো পোশাক শ্রমিক। এই শ্রমিকদের বেতন-বোনাস কিছুই হয়নি। কীভাবে প্রিয়জনদের সাথে ঈদ করবেন, ঈদের পর আদৌ কারখানা খুলবে কি না, তারও কোনো নিশ্চয়তা নেই।

    শিল্প পুলিশের তথ্য বলছে, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ১২২টি কারখানায় এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এছাড়া ৭২৩টি কারখানার শ্রমিক পাননি ঈদ বোনাস।

    জানা গেছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার অধীনস্ত মোট ২ হাজার ৮৯০টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৭৬৮টিতে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে ৩০টি কারখানায় এখনও জানুয়ারি এবং এর আগের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। অনেক কারখানা অর্ডারের অভাবে বন্ধ হয়ে গেছে।

    এছাড়া, আওয়ামী লীগ সংশ্লিষ্টদের মালিকানাধীন কারখানাগুলোতে সহিংস হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংস করে দেওয়া হয়েছে পুরোপুরি। এরমধ্যে বেক্সিমকো গ্রুপের প্রায় ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন গত বছরের আগস্টের পর থেকে।

    সংশ্লিষ্ট সূত্র বলছে, ৪২২টি কারখানায় মার্চ মাসের অর্ধেক বেতন আগাম পরিশোধ করা হয়েছে।

    তবে, শ্রম আইন অনুযায়ী পরবর্তী মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও অনেক কারখানা তা মানছে না।

    শিল্প পুলিশের হিসাব অনুযায়ী, ২ হাজার ১৬৭টি কারখানা ইতোমধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করলেও ৭২৩টি কারখানা এখনও ঈদ বোনাস দেয়নি, যা মোট কারখানার প্রায় ২৫ শতাংশ।

    এছাড়া, সামগ্রিকভাবে দেশের মোট ৯ হাজার ৬৯৫টি শিল্প কারখানার মধ্যে ৬ হাজার ৬৭৩টি কারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। সেই সাথে এখন পর্যন্ত মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে ৭ হাজার ৮৬০টি কারখানায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধুর ভাষণ প্রচার করায় মুক্তিযোদ্ধা সংসদে উগ্রবাদীদের হামলা, মারধর ও মাইক ভাঙচুর
    Next Article পোশাকশ্রমিক সামছুন বললেন, ‘বাড়ি যাব কীভাবে, টাকা ছাড়া তো গাড়িতেও ওঠায় না’
    JoyBangla Editor

    Related Posts

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.