Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২
    International

    রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল।তারা হিন্দুরাষ্ট্র  ফেরানোর দাবিতেও সরব। স্থানীয় সময় শুক্রবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন হাজারো বাসিন্দা। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে, এ ঘটনায় নিহত হন ২ জন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।

    এদিন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে, ‘রাজা ও দেশ’ জীবনের থেকেও প্রিয় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের হঠাতে লাঠি চার্জের পাশাপাশি জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

     পুলিশের দাবি, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় কঠোর পদক্ষেপ হাতে নেন তারা। আটক করা হয় কয়েকজনকে। সহিংসতা রোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে।

     পুলিশ আরও জানায়, বিক্ষোভের এক পর্যায়ে একটি বাড়ি ও কয়েকটি যানবাহনে আগুন দেয় বিক্ষুদ্ধরা। এতে এক সাংবাদিকসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।

    বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে, বানেশ্বরে সিপিএন-ইউনিফাইড সোশ্যালিস্টের অফিসে হামলা করে এবং আটটি গাড়িতে আগুন দেয়। তারা চাবাহিলের ভাটভাটেনি সুপার মার্কেটে লুটপাট করে এবং কান্তিপুর টেলিভিশন ও অন্নপূর্ণা পোস্ট পত্রিকার অফিস ভাঙচুর করে।

    অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, দেশের উল্লেখযোগ্য উন্নয়ন, মানুষের ভালো চাকরি, শান্তি ও সুশাসন পাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাচ্ছে।

     তারা বলছেন, ‘দেশের অস্তিত্ব এখন ম্লান। খুব দ্রুত একজন রাজা দরকার। তা না হলে আগামী ১৫ বছরের মধ্যে প্রজাতন্ত্র আমাদের দেশটিকে ধুলোয় মিশিয়ে দেবে।’

    এদিকে, রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে রাজনৈতিক দলগুলো। সাবেক নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল বলেন, নেপালিরা অতীতে ফিরে যাবে না।

     ২০০৮ সালে পার্লামেন্টে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ফেডারেল ও রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতির কারণে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleব্যাংককে ধসে পড়া ৩০ তলা ভবনের নিচে প্রাণের চিহ্ন
    Next Article ভূমিকম্পের তাণ্ডবে ধ্বংসস্তুপ মিয়ানমার, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর শঙ্কা
    JoyBangla Editor

    Related Posts

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

    May 9, 2026

    সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

    May 9, 2026

    মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.