Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পোশাকশ্রমিক সামছুন বললেন, ‘বাড়ি যাব কীভাবে, টাকা ছাড়া তো গাড়িতেও ওঠায় না’
    Economics

    পোশাকশ্রমিক সামছুন বললেন, ‘বাড়ি যাব কীভাবে, টাকা ছাড়া তো গাড়িতেও ওঠায় না’

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বকেয়া বেতন ও বোনাসের দাবিতে এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরে টিএনজেড গ্রুপের তিনটি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। এসব শ্রমিকের কেউ কেউ তিন মাস ও কেউ কেউ চার মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন। আজ শনিবার দুপুরেও শ্রমিকদের নানা স্লোগান দিয়ে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করতে দেখা যায়।

    ছয় বছর ধরে টিএনজেড গ্রুপের ফ্যাক্টরি অপারেটর হিসেবে কাজ করছেন নার্গিস বেগম। অসুস্থ স্বামী, এক ছেলে ও শাশুড়ি নিয়ে তাঁর পরিবার। তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। অসুস্থ স্বামীর ওষুধ কিনতে পারছেন না। বাসাভাড়া বাকি।

    নার্গিস বেগম বলেন, তাঁর স্বামীর ওষুধের জন্য প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা করে লাগে। সেটিও জোগাড় করতে পারছেন না। অনেকের কাছ থেকে ধার (ঋণ) নিয়েছেন, সেগুলো দিতে পারছেন না।

    এক বছর তিন মাস ধরে টিএনজেড গ্রুপের ফ্যাক্টরি অপারেটর হিসেবে কাজ করেন সামছুন নাহার। তিনি বলেন, গত রোববার থেকে তাঁরা এখানে আন্দোলন করছেন। তিন মাসের বকেয়া পাবেন। সাত রাত, সাত দিন তাঁরা এই শ্রম ভবনের সামনে অবস্থান করছেন। কারও কোনো রকম আশ্বাস পাননি।

    ঈদে বাড়ি যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বাড়ি যাব কীভাবে, টাকা ছাড়া তো যাওয়া যাবে না। টাকা ছাড়া তো গাড়িতেও ওঠায় না।’

    শ্রমিকদের আন্দোলনে হতাশ হয়ে বসে আছেন চম্পা আক্তার। ৯ বছর ধরে তিনিও এই একই ফ্যাক্টরিতে কাজ করেন। ফ্যাক্টরিতে কাজের সুবাদে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসায় থাকেন। স্বামী অটোরিকশা চালান। গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনিও সাত দিন ধরে এই ভবনের সামনে বেতন–বোনাসের দাবিতে অবস্থান করছেন। এখন পর্যন্ত কোনো আশ্বাস পাননি বলে জানান চম্পা আক্তার। কীভাবে ঈদ কাটাবেন কিংবা কীভাবে পরিবার চলবে, সেটি নিয়ে অনিশ্চিত তিনি।

    ময়মনসিংহের নান্দাইল গ্রামের জোসনা আক্তার দুই ছেলেকে মায়ের কাছে বাড়িতে রেখে শ্রম ভবনের সামনে অবস্থান করছেন। বেতন ছাড়া বাড়ি যাবেন না বলে জানান তিনি।

    তিন বছর দুই মাস ধরে টিএনজেড গ্রুপের কারখানায় কাজ করেন অনিতা রায়। তিনিও তিন মাসের বেতন এবং বোনাস পাবেন। পরিবার ছেড়ে সাত দিন ধরে বেতন–বোনাসের দাবিতে এই সড়কে অবস্থান তার।

    এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি। তবে এতটুকু জানতে পেরেছি, আজ শ্রমসচিব আমাদের সঙ্গে বসতে চান। সাত দিন ধরে শ্রমিকেরা বেতন–বোনাসের দাবিতে আন্দোলন করছেন। অথচ শ্রম মন্ত্রণালয়ের সচিব দূরের কথা, কোনো কর্মকর্তাই এখন পর্যন্ত শ্রমিকদের সঙ্গে কোনো কথা বা যোগাযোগ করেননি।’

    মোশরেফা মিশু বলেন, ‘আমরা চাই শ্রমিকদের তিন মাসের বেতন না দিলেও আপাতত এক মাসের বেতন ও বোনাস যাতে দেওয়া হয়, তাহলে অন্তত শ্রমিকেরা বাড়িতে গিয়ে কোনো রকম ঈদ করতে পারবে। তবে লিখিত দিতে হবে দ্রুত তাঁদের বকেয়া বেতন পরিশোধের।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১২২ কারখানায় ফেব্রুয়ারির বেতন বাকি, ঈদ বোনাস হয়নি ৭২৩টিতে
    Next Article ব্যাংককে ধসে পড়া ৩০ তলা ভবনের নিচে প্রাণের চিহ্ন
    JoyBangla Editor

    Related Posts

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    আওয়ামী লীগ আমলে অনুমোদিত প্রকল্প বাতিল করেছিল ইউনূস সরকার, এখন নতুন করে ফের শুরু করছে বিএনপি সরকার

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.