Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রধান তিন ধরনের পোশাকের রপ্তানি কমায় গার্মেন্টস খাতে বিশাল ধাক্কা
    Economics

    প্রধান তিন ধরনের পোশাকের রপ্তানি কমায় গার্মেন্টস খাতে বিশাল ধাক্কা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 4, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ কম দামের তৈরি পোশাক রপ্তানি করে আসছে। মূলত পাঁচ শ্রেণির পোশাকই সবচেয়ে বেশি রপ্তানি হয়—ট্রাউজার, টি-শার্ট ও নিট শার্ট, সোয়েটার, শার্ট ও ব্লাউজ এবং অন্তর্বাস। এর মধ্যে ট্রাউজার, টি-শার্ট ও সোয়েটারের রপ্তানি সর্বাধিক। তবে গত দুই অর্থবছর (২০২২-২৩ ও ২০২৩-২৪) এই পাঁচ শ্রেণির পোশাকের রপ্তানি কমেছে।

    বিজিএমইএ সূত্রে জানা যায়, বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮১ শতাংশই আসে এই পাঁচ ধরনের পোশাক থেকে। তবে শীর্ষ তিনটি পোশাক পণ্যের রপ্তানি কমে যাওয়ায় রপ্তানিকারকরা বলছেন, সামগ্রিকভাবে গত দুই বছর ধরে তৈরি পোশাক রপ্তানি হ্রাস পাচ্ছে। বিশেষত ট্রাউজার, টি-শার্ট ও সোয়েটারের মতো পোশাকের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা সক্ষমতা কমছে, ফলে অনেক প্রতিষ্ঠান ক্রয়াদেশ ধরে রাখতে পারছে না।

    ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাকের চাহিদা কমে যায়, যার প্রভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি হ্রাস পায়। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৩,৬১৫ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের দুই অর্থবছরে যথাক্রমে ৪,২৬১ ও ৩,৮১৪ কোটি ডলার ছিল।

    বিজিএমইএর পরিসংখ্যান অনুযায়ী, মোট পোশাক রপ্তানির ৩৩ শতাংশ ট্রাউজার। ২০২৩-২৪ অর্থবছরে ট্রাউজারের রপ্তানি প্রায় ৪ শতাংশ কমে ১,১৯৩ কোটি ডলারে নেমে আসে। করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে এই রপ্তানি ১,১০০ কোটি ডলারের নিচে ছিল, পরে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে যথাক্রমে ১,৪৫১ ও ১,২৪১ কোটি ডলারে উন্নীত হয়।

    টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশ বিশ্ববাজারে শীর্ষ অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ড টপ এক্সপোর্ট ডট কমের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৫১ বিলিয়ন ডলারের টি-শার্ট রপ্তানি হয়, যার মধ্যে চীন ১৭ শতাংশ এবং বাংলাদেশ ১৫ শতাংশ রপ্তানি করেছে। তবে কটন টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ছিল।

    ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ৭৭৩ কোটি ডলারের টি-শার্ট রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ১০০ কোটি ডলার কম। ২০২১-২২ অর্থবছরে এই রপ্তানির পরিমাণ ছিল ৯৮৬ কোটি ডলার।

    সোয়েটারের রপ্তানিও কমতির দিকে। ২০২১-২২ অর্থবছরে সোয়েটার রপ্তানি ছিল ৫০০ কোটি ডলারের বেশি, যা পরবর্তী দুই বছর কমেছে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ৪৮২ কোটি ডলারের সোয়েটার রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২.৪৩ শতাংশ বা ১২ কোটি ডলার বেশি।

    বিজিএমইএর তথ্যানুযায়ী, শার্ট ও ব্লাউজের রপ্তানি ৮ শতাংশ কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে ২৯৩ কোটি ডলারের শার্ট ও ব্লাউজ রপ্তানি হয়েছে, যেখানে আগের বছর ছিল ৩১৮ কোটি ডলার।

    বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, সাধারণত সামগ্রিকভাবে রপ্তানি কমলে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পোশাকের রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে। ট্রাউজার, টি-শার্ট ও সোয়েটার মূল্য সংবেদনশীল পোশাক, যেখানে তীব্র প্রতিযোগিতা রয়েছে। শ্রমিকের বেতন ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান এই পণ্যগুলোর ক্রয়াদেশ পেতে ব্যর্থ হচ্ছে।

    তিনি আরও বলেন, ‘আমরা রপ্তানিমুখী শীর্ষ পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছি কি না, তা বিশ্লেষণ করা জরুরি। কারণ, এসব পোশাকের উৎপাদনের সঙ্গে বহু কারখানা ও লক্ষাধিক শ্রমিক জড়িত। এই খাতকে টিকিয়ে রাখতে নীতিনির্ধারকদের উচিত গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য মূল্যবৃদ্ধিতে রপ্তানিকারকদের সময় দেওয়া, যাতে তারা অতিরিক্ত ব্যয় সামঞ্জস্য করতে পারে।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও শফিউল আলম নাদেল চৌধুরীর বাসায় হামলা-ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ
    Next Article বিশ্লেষণ || দেশে সবজির দাম কম, অর্থনীতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাই হোক না কেন
    JoyBangla Editor

    Related Posts

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.