Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    October 25, 2026

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও শফিউল আলম নাদেল চৌধুরীর বাসায় হামলা-ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ
    United Kingdom - যুক্তরাজ্য

    মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও শফিউল আলম নাদেল চৌধুরীর বাসায় হামলা-ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন, ২ এপ্রিল: সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত জননন্দিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক বিবৃতিতে এহেন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের কাছে দেশ অনিরাপদ। দেশের ১৮ কোটি মানুষ আজ শংকায় দিনাতিপাত করছেন। দেশের সকল শ্রেণির মানুষ তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠছেন। ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে জংগী’রা মব হামলা চালাচ্ছে।আইনশৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণ করতে পারছেনা, ঠিক তেমনি মানুষের জানমালের নিরাপত্তা দিতে ইউনুস গংরা ব্যর্থ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ।  এই বাংলাদেশ গত ১৬ বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিলো। শেখ হাসিনার আমলেই দেশ শান্তি ও নিরাপদ ছিলো। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করছিলেন শেখ হাসিনা।আর ইউনুস গংরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখল করে গত ৮ মাসে দেশকে একটি জংগী রাষ্ট্রে পরিণত করেছে।

    ২ এপ্রিল বিকেলে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা-ভাংচুর করে সন্ত্রাসীরা।

    সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি নির্বাচিত মেয়র। তিনি শুধু সিলেটের মেয়র’ই নন, তিনি যুক্তরাজ্য প্রবাসীদের আপনজন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার কর্মের মধ্যদিয়ে সিলেট সিটির মানুষের মন জয় করে নিয়েছেন।

    এরকম একজন জনপ্রিয়, জননন্দিত মেয়রের বাসায় হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় ভাংচুরের ঘটনায় যুক্তরাজ্য প্রবাসীরাও ক্ষুব্ধ।

    এ ধরনের  ঘটনা প্রমাণ করে দেশে মবের মুল্লুক চলছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, গত প্রায় ৭ মাস ধরে লন্ডনে বসবাস করছেন।তার বাসায় কেয়ারটেকার ছাড়া পরিবারের কোন লোকজন বসবাস করছেন না। খালি বাসায় কেয়ারটেকারের উপর হামলা করে বাসা ভাংচুর করে, জিনিসপত্রের ক্ষতিসাধন করা কিসের ইংগিত বহন করে?

    যুক্তরাজ্য আওয়ামী লীগ এই ন্যাক্কারজনক ,জঘন্য, কাপুরুষোচিত হামলা এবং ভাংচুরের প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে গ্রেফতারের আহবান জানাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটিয়ে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করে ইউনুস সরকার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

    যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের বাসা বাড়িতে হামলা-ভাংচুরের নাম রাজনীতি নয়, এটা এক ধরনের নিচ মন-মানসিকতার পরিচয় বহন করে। এ ধরনের হামলা-ভাংচুর কাপুরুষরাই করে থাকে। এটা জঘন্য এবং নিন্দনীয়। সমাজ এবং দেশের জন্য যা মঙ্গলকর নয় তা-ই ঘটছে এই ইউনুসের মবের মুল্লুকে।

    দেশে এরকম হাজার, হাজার মানুষের বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনায় ইউনুস সরকারের কোন পদক্ষেপ নাই, তারা চোখ বন্ধ করে দেখছেন আর মবকারীদের প্রশ্রয় দিচ্ছেন।মানুষের জানমালের নিরপত্তা দিতে ব্যর্থ মবের মুল্লুকের রাজা, অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের পদত্যাগ দাবী করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং  সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ছাত্রলীগের নেতাদের বাসায় হামলা, লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি
    Next Article প্রধান তিন ধরনের পোশাকের রপ্তানি কমায় গার্মেন্টস খাতে বিশাল ধাক্কা
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026

    সিঁদুরে মেঘ দেখা

    October 24, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    By JoyBangla EditorOctober 25, 20260

    গুলজার খান চেয়ারপার্সন, মহব্বত শেখ সাধারণ সম্পাদক ও মনির আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত লন্ডন, ২৪ অক্টোবর:…

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.