গুলজার খান চেয়ারপার্সন, মহব্বত শেখ সাধারণ সম্পাদক ও মনির আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত
লন্ডন, ২৪ অক্টোবর: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক কমিটির নির্বাচনে গুলজার খান চেয়ারপার্সন, মহব্বত শেখ সাধারণ সম্পাদক ও মনির আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের রমফোর্ডে দি গ্র্যান্ড রাউন্ড হাউসে অনুষ্ঠিত এ নিবার্চন ও সাধারণ সভায় বিপুল সংখ্যক ট্রাস্টি, অতিথি ও শুভানুধায়ী উপস্থিত হন।
প্রথমার্ধে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় গত মেয়াদের কার্যবিবরণী নিয়ে আলোচনায় অংশ নেন কর্মকর্তাবৃন্দ। দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পর্যন্ত ভোট চলে। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে হাড্ডাহাডি লড়াইরে পর দুই প্যানেল থেকেই নির্বাচিত হয়েছেন কর্মকতাবৃন্দ। চেয়ারপার্সন পদে গুলজার খান, সাধারণ সম্পাদক পদে মহব্বত শেখ ও কোষাধ্যক্ষ পদে মনির আহমেদ। এছ্ড়া অন্যান্য পদে রয়েছেন ভাইস চেয়ারপার্সন আখলাকুর রহমান ও আজম খান, এসিস্টেন্ট সেক্রেটারি আবদুর রহিম রনজু ও শরিফুল ইসলাম, এসিস্টেন্ট কোষাধ্যক্ষ আবুল হোসেন মামুন, প্রেস এন্ড পাবিলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন। ইসি মেম্বার আজিজুর রহমান রনজু, আমিনুর রহমান, আবদুল বাছিত রফি,শাহ তাজুল ইসলাম, রুহেল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও আজিজুর রহমান রুমেল।
এবারের নির্বাচনে ১৭ জন করে দুটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ‘সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব প্রদান’ অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেল। অন্যদিকে, ‘শিক্ষা, ঐক্য ও উন্নয়ন’-এর অঙ্গীকার নিয়ে নির্বাচনী লড়াইয়ে অঙ্গীকার বদ্ধ ছিলেন গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সংগঠনটিতে বর্তমানে ৮০৮ জন ট্রাস্টি রয়েছেন। এবারও এক হাজার পাউন্ড করে দিয়ে শতাধিক নতুন ট্রাস্টি হয়েছেন। ট্রাস্টের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ট্রাস্টিদের আর্থিক অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সংবাদ বিজ্ঞপ্তি
