Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত করছে, বিপাকে পোশাকশিল্প
    Economics

    মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত করছে, বিপাকে পোশাকশিল্প

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 8, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত শুরু করেছেন। বিষয়টি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাকশিল্পে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

    বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। গত বছর ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর খাতটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

    এসেনসর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, তাঁর একজন দীর্ঘদিনের মার্কিন ক্রেতা গত রোববার ৩ লাখ ডলারের চামড়াজাত পণ্যের (ব্যাগ, বেল্ট ও ওয়ালেট) চালান স্থগিত করতে বলেছেন। তিনি বলেন, ‘আমার ক্রেতা বলেছেন, শুল্ক বাড়ায় আমাদের খরচ বেড়েছে, তাই আপাতত চালান বন্ধ রাখুন। এখন আমরা দুজনেই অনিশ্চয়তায় ভুগছি।’

    ২০০৮ সাল থেকে ব্যবসা করা মুশফিকুর রহমান প্রতি মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ডলারের পণ্য রপ্তানি করে থাকেন।

    গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে।

    আপনাদের সহানুভূতির অনুরোধ করছি

    বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. আনোয়ার হোসেন এক খোলাচিঠিতে মার্কিন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, ‘আমরা দেখছি, অনেক ব্র্যান্ড ও রিটেইলার ইতিমধ্যে তাদের বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু ক্ষেত্রে সমস্যা সমাধানে করণীয় নিয়েও আলোচনা করেছে।’

    আনোয়ার হোসেন আরও বলেন, ‘আমরা পরিস্থিতির জটিলতা বুঝি। তবে এখনই এ বাড়তি চাপ সরবরাহকারীদের ওপর চাপিয়ে দিলে সেটি খাতটির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। এ সংকটময় সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি, যাতে একটি টেকসই সমাধানের দিকে এগোতে পারি।’

    ছোট ক্রেতারা বেশি চাপ দিচ্ছেন

    বিজিএমইএর সাবেক পরিচালক মোহিউদ্দিন রুবেল বলেন, বেশ কয়েকজন ক্রেতা আমাদের সদস্যদের জানিয়েছেন, চালান আপাতত বন্ধ রাখতে হবে। বিশেষ করে ছোট ও মাঝারি ক্রেতারা বলছেন, তাঁরা পুরো শুল্ক বহন করতে পারবেন না, তাই সরবরাহকারীদেরকে হয় পুরোটা কিংবা কিছু অংশ বহন করতে হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবৈশ্বয়িক আর্থিক বাজার: তিন দিনে ক্ষতি সাড়ে ৯ ট্রিলিয়ন ডলার
    Next Article বার্গম্যানের প্রতিবাদ: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলী তুরিন আফরোজের গ্রেপ্তারে উদ্বেগ
    JoyBangla Editor

    Related Posts

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.