Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারতের তৈরি পোশাক খাতের চাপে বাতিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা
    Economics

    ভারতের তৈরি পোশাক খাতের চাপে বাতিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 9, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ভারত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণার পর প্রতিবেশী দুই দেশের এই প্রতিদ্বন্দ্বী মনোভাব আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে তৈরি পোশাক খাতসহ একাধিক রপ্তানিকারক সংগঠনের দাবির মুখে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)।

    ২০২০ সালের জুনে চালু করা এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারে রপ্তানি পণ্য ভারতের স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে পাঠানো হতো।

    সিবিআইসির নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ববর্তী বিজ্ঞপ্তিটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। তবে এরই মধ্যে ভারতে প্রবেশ করা কার্গোগুলোকে পূর্ববর্তী নিয়ম অনুযায়ী ভারতীয় ভূখণ্ড ত্যাগের অনুমতি দেওয়া হবে।

    ভারতের পোশাক রপ্তানিকারক সংগঠনসহ (এইপিসি) একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দেওয়া এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। তাদের অভিযোগ, প্রতিদিন ২০-৩০টি বাংলাদেশি ট্রাক দিল্লির এয়ার কার্গো কমপ্লেক্সে প্রবেশ করে, ফলে ভারতের রপ্তানি পণ্য পরিবহনে সমস্যা হয়। অতিরিক্ত পণ্যের ফলে বিমান পরিবহনে জায়গার সংকট তৈরি হয় এবং পরিবহন ব্যয় বেড়ে যায়। তারা অভিযোগ করেছে, এসব কারণে বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতাও কমে যাচ্ছে।

    এইপিসির চেয়ারম্যান সুধীর সেখরি বলেন, ‘বাংলাদেশের পণ্য আসার ফলে অতিরিক্ত ভাড়া, দীর্ঘ সময় ও পণ্য প্রসেসিংয়ে জট তৈরি হচ্ছিল। ভারতীয় রপ্তানিকারকেরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই আমরা এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল চেয়েছি।’

    সংগঠনটির মহাসচিব মিথিলেশ্বর ঠাকুর বলেন, ‘সিবিআইসির এই সিদ্ধান্ত বিমানবন্দরের জট কমাবে, রপ্তানির সময় কমাবে এবং আমাদের পরিবহন ব্যয় অনেক কমিয়ে আনবে।’

    তবে বিষয়টি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। থিংকট্যাংক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানান, বাংলাদেশের জন্য ভারতের এই সিদ্ধান্ত রপ্তানি ও আমদানি কার্যক্রমে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

    অজয় শ্রীবাস্তব বলেন, ‘আগের ব্যবস্থায় ভারতে ট্রানজিট নিলে সময় ও খরচ—উভয়ই কমত। এখন সেই সুযোগ না থাকায় বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য পণ্য পাঠাতে দেরি হবে, খরচ বৃদ্ধি এবং অনিশ্চয়তাও দেখা দেবে। একই সঙ্গে ভুটান ও নেপালের মতো দেশগুলোর মধ্যেও অসন্তোষ তৈরি হতে পারে; কারণ, এই সিদ্ধান্ত তাদের বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে বাধা সৃষ্টি করবে।’

    এদিকে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কারণ, ডব্লিউটিও সদস্যরাষ্ট্রগুলো স্থলবেষ্টিত দেশগুলোকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য।

    অজয় শ্রীবাস্তব বলেন, ‘ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী, সব সদস্যরাষ্ট্রকে স্থলবেষ্টিত দেশগুলোর জন্য ট্রানজিটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ ধরনের ট্রানজিট বাধাহীন হতে হবে, অপ্রয়োজনীয় বিলম্ব বা শুল্ক আরোপ করা যাবে না। যেহেতু উভয় দেশই ডব্লিউটিওর সদস্য, তাই ভারতের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে।’

    তিনি ইঙ্গিত দিয়েছেন, চীনকে পাশে নিয়ে বাংলাদেশ ‘চিকেনস নেক’ অঞ্চলের কাছে কৌশলগত ঘাঁটি নির্মাণের যে পরিকল্পনা করছে, তা-ই হয়তো ভারতের এমন সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বেড়েছে।

    ২০২৩-২৪ অর্থবছরে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

    প্রসঙ্গত, স্থলপথে বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য যায়। বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে রপ্তানির সময় ভারতের ভূখণ্ড পাড়ি দিতে হয়। বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত পণ্যের যানবাহন (ট্রাক) পরিবর্তন করা হয়। ট্রান্সশিপমেন্টের এই সুবিধা ভারত এখন থেকে বাংলাদেশকে দেবে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা
    Next Article ১০ হাজার কোটি টাকার পোশাক রপ্তানি অনিশ্চয়তায়, দুশ্চিন্তায় উদ্যোক্তারা
    JoyBangla Editor

    Related Posts

    জীবন নেই, জীবিকাও নেই: বকেয়া বেতনের আশায় ফুটপাতে বসে থাকা

    August 13, 2026

    ৩৩ বছরের সর্বনিম্ন ঋণপ্রবাহ, বিএনপি-জামাতের রাজত্বে অর্থনীতি এখন আইসিইউতে

    August 12, 2026

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.