Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা ও সাড়ে ৪ বিলিয়ন ডলারের পাওনা চায় বাংলাদেশ,পাকিস্তানের গণমাধ্যমে সত্যতা মেলেনি
    International

    একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা ও সাড়ে ৪ বিলিয়ন ডলারের পাওনা চায় বাংলাদেশ,পাকিস্তানের গণমাধ্যমে সত্যতা মেলেনি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 17, 2025Updated:April 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়।

    বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

    বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন—আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা দেওয়া, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও ফরোয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করেছি।’

    ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘ফরমাল ডেপুটি চেয়ারম্যান অব প্ল্যানিং কমিশন বাংলাদেশের হিসেব অনুযায়ী, ৪ হাজার মিলিয়ন ইউএস ডলার, আরেকটিতে বলা আছে, ৪ দশমিক ৩২ বিলিয়ন ইউএস ডলার। আমরা আজকে এই অঙ্কই বলেছি। আরেকটি হচ্ছে, ১৯৭০ সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন রাষ্ট্র ও এজেন্সি ২০০ মিলিয়ন ইউএস ডলার পরিমাণ অর্থ দান করেছিল। আমরা সেটিও বলেছি।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বলেছে, সামনের দিনগুলোতে আলোচনায় থাকবে। একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাকিস্তানের সঙ্গে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়মিত বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। কাজেই দেড় দশক পর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তাদের দিক থেকে এ বিষয়ে আলোচনা করার সদিচ্ছা ব্যক্ত করেছেন।’

    সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ সফর করবেন।

    ক্ষমা চাওয়ার বিষয়টি পাকিস্তান এড়িয়ে যেতে চায় কি না, ক্ষমা না চাইলে বাংলাদেশের কৌশল কী হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আর কূটনীতির কাজটাই হচ্ছে অবস্থান তুলে ধরে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এ রকম না যে আমরা বিষয়টি তোলার পরে তাঁরা আলোচনায় রাখতে চান নাই। তাঁরা বলেছেন, এটা নিয়ে তাঁরা ভবিষ্যতে আলোচনার উদ্যোগ রাখতে চান।’

    বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির সংখ্যার বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘গত দেড় দশক আগে আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি। এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪১ জন আটকে পড়া পাকিস্তানি সেখানে ফিরে গেছে। ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন রয়েছে, যারা ১৪ জেলার ৭৯ ক্যাম্পে বসবাস করছে।’

    সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন সহযোগিতায় নতুন গতি আনার জোর দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১০ সালের দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রসচিব মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

    কিন্ত পাকিস্তানের গণমাধ্যমে একাত্তরে ক্ষমাচাওয়া এবং সাড়ে চার বিলিয়ন পাওনা দাবী পরিশোধের বিষয়ে কোনো আলোচনা হওয়ার খবরের সত্যতা মেলেনি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদানের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
    Next Article পাকিস্তানের কাছে পাওনাঃ ইউনূস যেনো সুদের হিসাবটাও করেন!
    JoyBangla Editor

    Related Posts

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

    August 24, 2026

    ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে, তালিকায় বাংলাদেশও

    August 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.