Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
    International

    পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল ও পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

    বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদমাদ্যমকে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। 

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এছাড়া সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত।

    প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

    এ ছাড়া, ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে। দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে পয়লা মের মধ্যে ৩০ এ নিয়ে আসতে হবে। 

    এর আগে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে নয়াদিল্লিভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিসের (সিএলএডব্লিউএস) পরিচালক তারা কর্থা জানfন, জম্মু-কাশ্মিরের হামলার ঘটনায় ইসলামাবাদের ওপর প্রতিশোধ নিতে পারে নয়াদিল্লি। এটি যুদ্ধের একটি কাজ। আমরা বিষয়টিকে এখন এভাবেই দেখছি। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের কয়েকদিন পরই পেহেলগামে হামলার ঘটনা ঘটল।  আরটিভি/কেএইচ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
    Next Article দুর্নীতি প্রমাণে ব্যর্থ দুদক: ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক
    JoyBangla Editor

    Related Posts

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026

    খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের

    August 2, 2026

    শ্রীলঙ্কার কারাগারে আবার দাঙ্গা, পরিস্থিতিতে নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

    August 2, 2026

    স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে:পদদলিত হয়ে অনেকের মৃত্যু

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.