Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
    International

    ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

    ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে।

    সূত্রগুলো আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েক দিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলি হলো।

    এই হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে পাকিস্তানের সামরিক দূতাবাস কর্মকর্তাদের বহিষ্কার, ৬০ বছরের পুরনো ইন্দাস পানি চুক্তি স্থগিত এবং সঙ্গে সঙ্গে অটারি সীমান্ত দিয়ে স্থল পরিবহন বন্ধ করে দেওয়া।

    বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানানো হয়, ১৯৬০ সালে স্বাক্ষরিত ইন্দাস পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। ভারতের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পাকিস্তানের পানি সম্পদ সচিব সৈয়দ আলী মুর্তুজাকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘চুক্তির প্রতি সম্মান রেখে তা রক্ষা করা একটি চুক্তির মৌলিক বিষয়। তবে পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে- যাতে চুক্তির মর্যাদা লঙ্ঘন করা হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়, ইন্দাস চুক্তি কার্যকর হওয়ার পর থেকে সময় ও পরিস্থিতির বড় ধরনের পরিবর্তন এসেছে, যা মূল চুক্তির ভিত্তির সঙ্গেও সাংঘর্ষিক। এর মধ্যে রয়েছে জনসংখ্যার গঠনগত পরিবর্তন, পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের তাগিদ এবং পানিবণ্টনের নীতিমালার ভিত্তি বদলে যাওয়া।

    পাকিস্তান এর আগে জানিয়েছিল, ১৯৭২ সালের শিমলা চুক্তিসহ সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের চিন্তা করছে তারা। এরই প্রেক্ষিতে ভারত জানিয়েছে, ইন্দাস চুক্তি স্থগিতের এই সিদ্ধান্ত কেবল যৌক্তিকই নয়, নিরাপত্তাজনিত কারণেও জরুরি।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান একাধিকবার ভারতের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা সরাসরি চুক্তি লঙ্ঘনের শামিল।

    এই সিদ্ধান্ত বুধবার ভারতের নিরাপত্তা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা দিয়েছেন, পেহেলগাম হামলার সঙ্গে যুক্ত প্রতিটি সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষককে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।ইত্তেফাক/এনএন

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডিম, দুধের পর ম্যাচসেরার পুরস্কার ভেড়ার বাচ্চা, কেন এমন উদ্যোগ নরওয়ের ক্লাবের
    Next Article ভারতের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের
    JoyBangla Editor

    Related Posts

    এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

    May 2, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.