Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাবি কর্মচারী, যুবলীগ কর্মীকে গুলি করে কোপালো গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা
    Politics

    রাবি কর্মচারী, যুবলীগ কর্মীকে গুলি করে কোপালো গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও যুবলীগ কর্মী রবিউল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করেছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা।

    গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে নগরের পঞ্চবটী এলাকার খড়বোনার গাড়োয়ানপাড়ায় এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    আহত রবিউল ইসলাম ওরফে রবি (৪০) রাজশাহী নগরের বিনোদপুর এলাকার আজিজুল ইসলাম ওরফে হাবলের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। রবিউলের বড় ভাই শহিদুল ইসলাম ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি।

    ৫ই আগস্টের পর ষড়যন্ত্রমূলক মামলায় তিনি কারাগারে আছেন। তার পরিবারের সবাই যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবিরের আতঙ্ক-হুমকিতে অবরুদ্ধ জীবন যাপন করছেন। দুই ভাই জামায়াত-শিবিরের দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মামলার আসামি বলে জানিয়েছেন স্থানীয়রা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ২৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবটী এলাকার গাড়োয়ানপাড়ায় রবিউল ইসলাম ভাড়া বাসায় থাকেন। বাড়ির সামনে গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে জামায়াত-শিবিরের ৮-৯ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে এসে তাকে এলোপাথারি গুলি ছোড়ে।

    গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাকে উপুর্যপরি কোপায় শিবিরের সন্ত্রাসীরা। তারা তার হাত-পায়ে কুপিয়ে ব্যাপকভাবে আহত করে। তার আর্তচিৎকার শুনে কেউ এগিয়ে আসেনি খুনিদের ভয়ে। জামায়াত-শিবিরের খুনিরা চলে গেছে রবিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্বজন ও এলাকাবাসী।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রবিউল ইসলামকে গুলি ও কোপানোর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রবি বাড়ির পাশে তার মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে আছেন। প্রথমে কয়েকটি মোটরসাইকেল আসে। এরপর গুলির শব্দ শোনা যায়। একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে।

    রবিউল এসময় দৌড়াতে গিয়ে পড়ে যান। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। শেষে একজন একেবারে কাছ থেকে তার পা লক্ষ্য করে গুলি ছোড়ে। উপুর্যপরি কুপিয়ে শিবিরের খুনিরা চলে যায়।

    এ সময় আহত রবিউল আর্তচিৎকারে বলতে থাকেন, ‘আমি কী করেছি।’ দুজন নারী ছুটে আসছিলেন; কিন্তু গুলির শব্দে আবার তারা ফিরে যান। পাশ থেকে নারীরা কাঁদছিলেন।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রবিউলের পায়ে গুলি লেগেছে। তিনি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে আছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে জঙ্গি সংগঠন ছাত্রশিবির এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী নিহত হয়। সেই মামলায় আসামি রবিউল ও তার বড় ভাই শহিদুলকে আসামি সাজানো হয়।

    গত ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর শহিদুল গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ছাড়া তাদের ভাইদের নামে আরও একাধিক মামলা করা হয়েছে। তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। গুপ্ত সংগঠন জামায়াত-শিবিরের খুনিরা প্রতিদিন হুমকি-ধমকি দিচ্ছে তাদের। অবরুদ্ধ জীবন-যাপন করছেন তারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকারাবন্দি তুরিন আফরোজের কন্যাকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি সৎ মামার, থানায় জিডি
    Next Article গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন কারখানায় বিএনপির কর্মীদের হামলা
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026

    গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড: সংখ্যালঘুদের অস্তিত্বের ওপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহির্প্রকাশ

    August 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.