Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিদ্যুৎও গেলো! ইউনুস সরকারের অধীনে অন্ধকারে বাংলাদেশের ঘর থেকে শিল্পাঞ্চল
    Economics

    বিদ্যুৎও গেলো! ইউনুস সরকারের অধীনে অন্ধকারে বাংলাদেশের ঘর থেকে শিল্পাঞ্চল

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 28, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের বিদ্যুৎ খাত ছিল এক সময়ের গর্ব। শিল্প, কৃষি, চিকিৎসা, শিক্ষা—সবকিছুর মেরুদণ্ড হয়ে উঠেছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। কিন্তু সেই শক্তির খাতটাই আজ নিজেই পঙ্গু, নিজেই অচল। ২০২৫ সালের এপ্রিল মাসে খুলনা, বরিশাল, যশোর ও ফরিদপুর অঞ্চলে যখন সন্ধ্যার দিকে পুরো অঞ্চল অন্ধকারে তলিয়ে গেল, তখন মানুষ শুধু আলো হারায়নি, হারিয়েছে আস্থা—রাষ্ট্র ও শাসনের ওপর। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়, বরং একটি দীর্ঘ মেয়াদী অব্যবস্থাপনা, রাজনৈতিক চক্রান্ত, দুর্নীতি আর ভয়াবহ অবহেলার পরিণতি, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত একটি অবৈধ, জবাবদিহিহীন এবং জনগণবিচ্ছিন্ন সরকার।

    এই সরকার ক্ষমতা দখলের পর থেকেই প্রতিটি খাতে যেভাবে লুটপাট চালিয়েছে, বিদ্যুৎ খাত তার চূড়ান্ত ভুক্তভোগী। মোহাম্মদ ইউনুসের সরকার নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে গিয়ে বিদ্যুৎ খাতকে রাজনৈতিক চাঁটির হাতে তুলে দিয়েছে। প্রকৌশল জ্ঞান, টেকনিক্যাল অভিজ্ঞতা, বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো মূল্য নেই এখানে। সবকিছুই নিয়ন্ত্রণ করছে কমিশনভোগী সিন্ডিকেট, যেখানে প্রকল্প অনুমোদন মানে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য। কে কত লুট করতে পারবে, সেই প্রতিযোগিতাই এখন নীতিনির্ধারক।

    সরকার মুখে বলে—বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নাকি বেড়েছে। অথচ বাস্তবে দেখা যায়, একটা সামান্য গ্রিড লাইনের গড়বড়েই অর্ধেক দেশ অন্ধকারে চলে যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যাকআপ নেই, গ্রিডগুলো অত্যন্ত পুরনো, অবকাঠামো অদ্ভুতভাবে দুর্বল, এবং সবচেয়ে বিপজ্জনক—এদের পরিচালনায় যারা বসে আছে, তারা এই খাতের মানুষই নয়। তারা ক্ষমতাসীন গোষ্ঠীর তল্পিবাহক, যারা বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে নয়, বরং ‘ঘটনার দায় কিভাবে চাপানো যায়’ সেটা নিয়েই ব্যস্ত থাকে।

    দেশে প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে, এটি পূর্বানুমানযোগ্য ছিল। কিন্তু ইউনুস সরকারের কাছে এসব যুক্তিগ্রাহ্য নয়। তারা কোনো আগাম প্রস্তুতি নেয়নি, কোনো বিকল্প গ্রিড সংযোগ তৈরি করেনি, আর গ্যাস ও জ্বালানির নিরাপদ সংস্থান তো দূরের কথা—বরং কয়লা খনির লুটপাট, এলএনজির দুর্নীতিতে রেকর্ড সৃষ্টি করেছে। পিডিবি, এনএলডিসি, ডেসা, ডেসকো—যেখানেই তাকানো হোক না কেন, সবখানে চরম অদক্ষতা, রাজনৈতিক নিয়োগ, আর লুটপাটের সংস্কৃতি। প্রকৌশলী হিসেবে যাদের কাজ হওয়া উচিত ছিল প্রযুক্তিগত সিদ্ধান্ত নেওয়া, তাদের জায়গায় বসেছে ইউনুসের ‘বিশ্বস্ত’ মুখ। তারা জ্ঞান দিয়ে নয়, ফোনে নির্দেশনা নিয়ে দপ্তর চালায়।

    শুধু ঘরবাড়ি নয়, বিদ্যুৎ না থাকলে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল, ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, ব্যাংকিং সেবা, ইন্টারনেট, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাও। ২৬ এপ্রিলের ঘটনায় বহু শিল্পাঞ্চলের উৎপাদন বন্ধ ছিল, হিমাগার নষ্ট হয়ে গিয়েছে, মোবাইল টাওয়ার ব্যর্থ হয়েছে, অনেকে ইনহেলার বা লাইফসাপোর্টের অভাবে আতঙ্কে ছিলেন। এই মুহূর্তেও যদি আরেকটি দেশব্যাপী ব্ল্যাকআউট হয়, বাংলাদেশের প্রশাসনের হাতে কোনো রিকভারি মেকানিজম নেই। আর এই ভয়াবহ বাস্তবতার মাঝেই ইউনুস সরকার চলছে “সব ঠিক আছে” মার্কা প্রোপাগান্ডা চালিয়ে।

    সত্যি বলতে, বিদ্যুৎ খাতের এই বিপর্যয় কেবল একখাতের সংকট নয়, এটি একটি গোটা রাষ্ট্রযন্ত্রের নষ্ট হয়ে যাওয়ার প্রতিফলন। যে সরকার ভোট ছাড়া ক্ষমতায় আসে, সে সরকারের কাছে জনগণের সার্ভিস ডেলিভারি কোনো অগ্রাধিকার নয়। যে সরকার অস্ত্রের ছায়ায় শাসন করে, তারা অবকাঠামো ঠিক রাখবে কেন? যে সরকার জনগণের টাকায় বিলবোর্ড বানায়, তারা বিদ্যুৎ উৎপাদনে কেন বিনিয়োগ করবে? এই সরকারের কাছে বিদ্যুৎ মানে কেবল বড় বড় প্রজেক্টের ঘোষণা, বিদেশি ঋণ এনে ফিতা কাটা, আর সেই প্রকল্প থেকে চাঁদাবাজি করে কোটিপতি হওয়া।

    বিদ্যুৎ খাতে ব্যর্থতা মানে শুধু অন্ধকার নয়, এটি অর্থনীতির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থার ভাঙন, কৃষির ধস, শিক্ষার অচলাবস্থা। এই ধ্বংস কেবল ২৬ এপ্রিলের এক সন্ধ্যার ঘটনা নয়, এটি বছরের পর বছর ধরে চালানো অব্যবস্থাপনার এক ভয়াবহ ফল। এবং এটি এমন এক সরকারের হাতে ঘটছে, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, যাদের কোনো জবাবদিহিতা নেই, যারা জনগণকে নয়, বিদেশি কূটনীতিকদের সন্তুষ্ট করেই ক্ষমতায় টিকে থাকতে চায়।

    এখন প্রশ্ন একটাই—এই দখলদার সরকার আর কত কিছু ধ্বংস করবে? স্বাস্থ্য, শিক্ষা, বিচার, বিনিয়োগ, নিরাপত্তা—সব কিছু যখন পঁচে গেছে, এখন বিদ্যুৎও গেল। এরপর কী? পানি? খাদ্য? পরিবহন? নাকি স্রেফ মানুষের সাহসটাও তারা নিঃশেষ করে ফেলবে?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুস শাসনে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’: মিছিল করলেই গ্রেফতার, আওয়ামী পরিবারের ৫৬ নেতা-কর্মী এখন কারাগারে!
    Next Article দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার প্রভাবে বিপর্যস্ত অর্থনীতি: জিডিপি প্রবৃদ্ধিতে অধঃপতন
    JoyBangla Editor

    Related Posts

    রূপালীক্যাশে অনলাইন পেমেন্টের সুযোগ, যুক্ত হলো ১৭ হাজারের বেশি প্রতিষ্ঠান

    October 14, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.