Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী: ‘ভারতের সামরিক আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে’
    International

    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী: ‘ভারতের সামরিক আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে’

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কাশ্মিরে ভয়াবহ জঙ্গি হামলার জেরে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এমন উত্তপ্ত মোড় নিয়েছে যে, তা যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের একটি অংশ। আর এমন শঙ্কাই প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফও। 

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন, ভারতের সামরিক আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে বলে তার আশঙ্কা। এই সাক্ষাৎকারের পর পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি ও জিও নিউজ তাকে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করে। 

    জিও নিউজকে দেওয়া বক্তব্যে খাজা আসিফ বলেন, ‘আগামী দু’তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে বা শুরু হয়, সেটি এই সময়ের মধ্যেই হবে। আর যদি না ঘটে, তাহলে ধরে নিতে হবে যে আমরা হয়তো একটি বড় বিপদ এড়াতে পেরেছি।’

    অন্যদিকে সামা টিভিকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, ‘এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। আগামী দু’তিন দিনের মধ্যে পরিস্থিতি যুদ্ধে রূপ নিতে পারে। তাই আমাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’ 

    প্রসঙ্গত, ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের লক্ষ্য করে চালানো হয় ভয়াবহ সন্ত্রাসী হামলা। কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এ হামলা চালায়। স্বয়ংক্রিয় রাইফেল হাতে সশস্ত্র জঙ্গিরা অন্তত ২৬ জন পুরুষ পর্যটককে গুলি করে হত্যা করে। আহত হন আরও অনেকে। 

    এই হামলাকে ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার পরপরই ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেয় এবং পাল্টা প্রতিক্রিয়ায় সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয়। পাকিস্তানও এর জবাবে ভারতের সঙ্গে তাদের স্থল ও আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ একাধিক পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। 

    এরই মাঝে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে টানা তিন দিন ধরে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে, যাতে কয়েকজন নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। 

    এই উত্তেজনাকর প্রেক্ষাপটেই গত রবিবার রয়টার্সকে সাক্ষাৎকার দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এবং সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন ভারতের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে।  সূত্র: ডন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিদ্যুৎ সংকটে ঢাকা ইপিজেডে ৯০ কারখানার উৎপাদন বন্ধ
    Next Article কানাডায় নির্বাচন: প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি
    JoyBangla Editor

    Related Posts

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    ‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে হুঁশিয়ারি

    October 15, 2026

    মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

    October 15, 2026

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.