Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেআইনি ও  নজিরবিহীনভাবে দুদকে তলবের ঘটনায় আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ
    Politics

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেআইনি ও  নজিরবিহীনভাবে দুদকে তলবের ঘটনায় আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 8, 2025Updated:May 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেআইনি ও ধৃষ্টতামূলকভাবে দুর্নীতি দমন কমিশন- দুদক এ তলব করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের পাঁচ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দুদকে এই ধরনের তথাকথিত তলব শুধু নজিরবিহীনই নয়, এই ধরনের ঘটনা দেশের সংবিধান, সংসদীয় আইন, রুলস অফ বিজনেস সহ সকল বিধি বিধান ও রীতিনীতির জঘন্য লঙ্ঘন। অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী খুনি ইউনুস ও তার সহযোগী জঙ্গিগোষ্ঠী যে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে একটি মধ্যযুগীয় ব্যবস্থা চালু করেছে, এই ঘটনা সেটি প্রমাণ করে।

    আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং দেশের অসংখ্য বরেণ্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত প্রহসনমূলক ও মিথ্যা হত্যা মামলা দায়ের করেছে। এর ধারাবাহিকতায় তারা এখন কাল্পনিক ও মিথ্যা দুর্নীতির মামলা দায়ের করছে। অসাংবিধানিক ও অবৈধ এই অপশক্তি বিচারবিভাগ সহ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি এবং দেশের মেধাবী ও দেশপ্রেমিক পেশাজীবী গোষ্ঠীকে নির্মূল করার মতো পৈশাচিক কাজে ব্যবহার করছে। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, রাষ্ট্রের উপর চেপে বসা এই অসাংবিধানিক অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিদেশীদের কাছে বিকিয়ে দিচ্ছে। দেশ বিক্রির সকল আয়োজন তারা সম্পন্ন করেছে।  ইতোমধ্যে তারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশ আজ দুর্ভিক্ষের মুখোমুখি। সারাদেশে মবতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষকে নিরাপত্তাহীন করেছে। দেশ আজ আইনের শাসন ও ন্যায় বিচার শূন্য। আইনের শাসনের পরিবর্তে তারা বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। ‌ এদের কর্মযজ্ঞ দেশ ধ্বংসের প্রক্রিয়া মাত্র। সার্বিক ঘটনা প্রবাহ বিবেচনায় মনে হচ্ছে, ১৯৭১ এ মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আজ দেশপ্রেমিক জনগোষ্ঠীর বিরুদ্ধে একাত্তুরের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। আমরা এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকাররূপী জঙ্গিগোষ্ঠীর এই দেশধ্বংসী অপতৎপরতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। দেশকে রক্ষা করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। জয় বাংলা  জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।তারিখ: ০৮ মে ২০২৫

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমধ্যরাতে চিকিৎসার উদ্দেশে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
    Next Article কি চলছে বাংলাদেশ পুলিশের ভেতর! অস্বাভাবিকভাবে কেন বাড়ছে পুলিশের অপমৃত্যু?
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.