Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
    International

    যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 10, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চারদিনের টানা সংঘাতের পর ভারত ও পাকিস্তান অবশেষে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ ঘোষণা দিয়েছে। শনিবার এই ঘোষণাটি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উভয় দেশের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছে বলে পাকিস্তান জানিয়েছে।

    ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা শুরু হয়েছিল গত বুধবার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ‘জঙ্গি অবকাঠামোয়’ বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ভারত। দুই সপ্তাহ আগে ভারতীয় কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় পাকিস্তান জড়িত বলে ভারতের অভিযোগ। ওই ঘটনায় ২৬ জন নিহত হয়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর কয়েকদিন ধরে হামলা-পাল্টা হামলা চলে।

    আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সব সময়ই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে কাজ করেছে— স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস নয়।’

    ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশের বুদ্ধিদীপ্ত ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তকে অভিনন্দন।’

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জিওটিভিকে এক সাক্ষাৎকারে বলেন, ভারত ও পাকিস্তান সরাসরি যোগাযোগে হয়েছিল এবং এর ফলেই একটি যৌথ চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

    এই সংকট নিরসনের জন্য আরও কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়েছে জানিয়ে ইসহাক দার বলেন, ‘যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

    পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দুই দেশের মধ্যে যখন যুদ্ধের আশঙ্কা বেড়ে গিয়েছিল, তখনই যুদ্ধবিরতির এই ঘোষণা এল। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছিল, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কমিটির সেন্ট্রাল কমান্ড অথরিটি বৈঠক ডেকেছে। তবে কিছুক্ষণ পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেন, এমন কোনো বৈঠক নির্ধারিত ছিল না।

    গত চারদিনের সংঘাতে দুই দেশের সম্মিলিত বেসামরিক প্রাণহানি বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুরে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ভারতীয় প্রধানকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন এবং দুই পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়।

    আগামী ১২ মে আবারও দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

    ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বে জড়িত আছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলে পুরো এলাকার দখল কেউ পায়নি। ১৯৪৭ সাল থেকে তারা তিনবার যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি যুদ্ধ কাশ্মীর ইস্যু নিয়ে।

    ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে জঙ্গি কার্যক্রমে সহায়তা করার অভিযোগ তুলে আসছে। পাকিস্তান অবশ্য সব ধরনের অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কেবল কাশ্মীরের জনগণকে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করে।

    আজকের যুদ্ধবিরতি ঘোষণার পর সব ধরনের বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের জন্য পাকিস্তান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। শান্তির লক্ষ্যে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক সদিচ্ছার ওপর।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
    Next Article আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.