Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Politics

    আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 10, 2025Updated:May 10, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তাতে বাংলার জনগণ হতবাক ও ক্ষুব্ধ।  আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো দিবস হিসেবে চিহ্নিত থাকবে। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, আজ স্বাধীন দেশে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জনগণের ম্যান্ডেটহীন অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকার। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূলবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতাবিরোধীদের নগ্ন উল্লম্ফনকে প্রশয় দেওয়া। আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এটার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি যে, ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে অগ্রাহ্য করে বাংলাদেশ আওয়ামী লীগ যথোচিতভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাবে।

    বাংলাদেশ আওয়ামী লীগ এই ভূখণ্ডে ৭৫ বছরের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন এবং গণমানুষের আস্থার প্রতিষ্ঠান। ভাষার দাবি প্রতিষ্ঠা ও স্বাধীনতাসহ বাঙালি জাতির  সকল মহতী অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ও অস্তিত্বের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে চাওয়া মানে হলো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করা। একমাত্র দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।

    রাষ্ট্রের কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে জনগণের ম্যান্ডেটহীন অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং এই সিদ্ধান্তকে পদদলিত করে আওয়ামী লীগের পক্ষে রাজপথে সোচ্চার থাকবে বাংলার জনগণ। কেননা, বাংলার জনগণের অধিকার আদায়ে আওয়ামী লীগ সর্বদা আপসহীন। তাই আওয়ামী লীগের সঙ্গে জনগণের মিতালি অকৃত্রিম ও নিখাদ। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহ এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি আস্থাশীল নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ইউনূস সরকারের এই হীন সিদ্ধান্তকে নিন্দা করার। এই ফ্যাসিবাদী সরকার নিজেদের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে জনগণের বাকস্বাধীনতা রুদ্ধ করার অপপ্রয়াস থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ষড়যন্ত্রের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতা দখলকারী এই গোষ্ঠীর গণতান্ত্রিক রীতিনীতির প্রতি কোনো শ্রদ্ধা নেই এবং তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে না। অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই এই ফ্যাসিস্ট ইউনূস সরকার গায়ের জোরে একের পর একে গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে আসছে। যাতে শুধু বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিই বাধাগ্রস্ত হচ্ছে তা নয়, মানুষের জীবন-জীবিকাও চরম হুমকির মুখে পড়ছে। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জীবন-জীবিকার নিশ্চয়তা ও তাদের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠায় সর্বদা সোচ্চার ছিল, আছে ও থাকবে। তাই গণবিরোধী সরকার আওয়ামী লীগকে শত্রুজ্ঞান করবে এটাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগ বাংলার জনগণের হৃদয়ে লালিত ও বহমান অনুভূতির নাম। যখন এই অনুভূতির স্পদন পরস্পরের সংযোগ ঘটাবে তখন তার কম্পনে স্বৈরাচারের যে কোনো দুর্ভেদ্য প্রাচীর ভেঙে পড়বে। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই অপরিনামদর্শী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে। পাশাপাশি, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে দেশবাসীকে সঙ্গে নিয়ে গণবিচ্ছিন্ন অসংগলগ্ন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।তারিখ: ১০ মে ২০২৫

    featured picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
    Next Article বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে  বাংলাদেশের ছাত্রসমাজের প্রতিবাদ ও প্রত্যয়
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.