Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    November 11, 2026

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন
    Bangladesh

    আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। ভারত মনে করে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি।

    আজ মঙ্গলবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

    জয়সোয়াল বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত।

    ভারত–পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছু দিন বন্ধ ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যায় তা শুরু হয়। অধিকাংশ প্রশ্ন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয়।

    জবাবে জয়সোয়াল বলেন, যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত।

    জয়সোয়াল বলেন, গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সংগত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন। কারণ, এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে।

    জয়সোয়াল এই প্রসঙ্গে ভারতের পুরোনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে দ্রুত সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।’

    গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকার্য সসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    পরে গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআ.লীগের কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র সমর্থন করে না
    Next Article আওয়ামী লীগ নিষিদ্ধ: ফরাসি মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র প্রতিবাদ
    JoyBangla Editor

    Related Posts

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026

    দেশের কৃষকদের সার না-দিয়ে মিয়ানমারে পাচার করছে বিএনপি!

    November 11, 2026

    নওগাঁ শহরে চার বাসে আগুন, ধর্মঘটের ডাকে নওগাঁর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

    November 10, 2026

    রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    নিজেদের বার্ষিকীতে কেক নয়, রোগীদের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দিলেন ঢামেকের নার্সরা!

    November 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    By JoyBangla EditorNovember 11, 20260

    একটা বাড়ি শুধু ইট-পাথর নয়। ৪০০ বছরের স্মৃতি, বংশের ইতিহাস, শৈশবের গন্ধ লেগে থাকে তার…

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026

    দেশের কৃষকদের সার না-দিয়ে মিয়ানমারে পাচার করছে বিএনপি!

    November 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.