Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পদত্যাগ নয়, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে
    Politics

    পদত্যাগ নয়, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    শেষ পর্যন্ত বরফ গলতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। আজ দিনের শেষে বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে। আলোচিত এই বৈঠকের পরেই প্রফেসর ইউনূস তার ভবিষ্যৎ নীতিকৌশল ঠিক করবেন এমনটাই বলা হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ছিল অনেক নাটকীয়তা। যমুনায় আবেগের সুরও ছিল চড়া। সংকট মোকাবিলা না করে পদত্যাগের হুমকি ছিল।

    সংকট কারা তৈরি করলো? একটি চক্র পরিকল্পিতভাবে প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়। যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামায়াত ইসলামকে দূরে ঠেলে দেয়া হয়। অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে। অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের মধ্যেও দেখা দেয় অনৈক্য। এর ফলে বাড়তে থাকে দূরত্ব। পরের পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেয়। অস্বস্তিতে পড়ে যায় অভ্যুত্থানের শক্তিগুলো। এরপর একটা সমঝোতায় আসার চেষ্টা চলে। এরই ধারাবাহিকতায় যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই। নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। যেমনটা দাবা খেলায় ঘটে থাকে। রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়।

    পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি সেরকমই। যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবে ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য। অন্তত তিন থেকে চারজনকে বিদায় নিতে হবে, সমঝোতার আলোকে। এটা সত্য, প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার। একজন সুবক্তা। একজন দক্ষ এনজিও সংগঠক।  কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন। যে কারণে বারবার সংকট হচ্ছে। চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়! তাই আপাতত পদত্যাগ নয়। সামনের দিনগুলো কেমন হবে তা নিয়েই চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট ততো তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে। হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে।

    নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে।  নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল। সাম্প্রতিক ঘটনাবলি সে শক্তির ভীতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের আর পেছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন। বলছেন, ঢাকাকেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশকেন্দ্রিক। উপদেষ্টামণ্ডলীর মধ্যে মাত্র ছয়জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাকিরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন। বাস্তবের সঙ্গে মিল নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলি তারই ইঙ্গিত দেয়।(অনুমতি ব্যতীত লেখাটি কপি করা সম্পূর্ণ নিষেধ)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবৈদেশিক ঋণ বেড়ে ১০৩ বিলিয়ন ডলার, বাড়ছে ঝুঁকিও
    Next Article কুষ্টিয়ায় গাজী কালু-চম্পাবতী মেলায় জামায়াত-এর হামলা, মেলা বন্ধ
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.