‘২ হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কি, ’ ঢাকা থেকে সাইকেলে গাইবান্ধা যাচ্ছিলেন রাজু। রাত্রে পথে টহলরত সেনা সদস্যদের মোকাবিলায় একথা বলেন তিনি। পরের দৃশ্য আমাদের অর্থনীতির চোখ ছলছল করা অনুভুতি।
নিউজিটি দেখে এক নেটিজনের মন্তব্য
বগুড়ার মহাসড়কে মধ্যরাতে এক মধ্যবয়সী সাইকেল আরোহীকে দেখে থামায় সেনাবাহিনী। লোকটি ইতোমধ্যে ২১ ঘণ্টা সাইকেল চালিয়ে ঢাকা থেকে বগুড়া পৌঁছেছেন। গন্তব্য গাইবান্ধা। সাইকেলে ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি যাবেন পরিবারের সঙ্গে ঈদ করতে। ঢাকায় রিকশাচালান তিনি। সন্তানের জন্য সাইকেল কিনেছেন টাকা জমিয়ে। সেটাসহ বাড়ি যেতে যা খরচ, বাসভাড়া ততো টাকা তার কাছে নেই। যা আছে সবটা খরচ করে ফেললে আবার ঈদের খরচাটুকু শেষ হয়ে যাবে। এদিকে নিজে ছেলের হাতে সাইকেলটা তুলে দিতে চান এই বাবা। অগত্যা সাইকেল চালিয়ে দুশো কিলমিটার পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অবশ্য বগুড়া থেকে ট্রাকে গাইবান্ধায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সেনাবাহিনী।
নিউজটা দেখতে দেখতে কাঁদছিলাম। এই দিনমজুরের ভাগ্য কোনোদিনই বদলাবে না এই মরার দেশে, এইটা ভেবে; এবং নিশ্চিত জেনে।
