Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ট্রাম্পকে খুশি করতে বাজেটে ১১০টি মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহার ইউনূস সরকারের
    Economics

    ট্রাম্পকে খুশি করতে বাজেটে ১১০টি মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহার ইউনূস সরকারের

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বাংলাদেশের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে ১১০টি পণ্যের শুল্ক কমিয়েছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি আরও সাশ্রয়ী করতে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার কথা বলা হলেও এটা মূলত ট্রাম্প প্রশাসনকে খুশি করতেই ব্যবস্থা রাখা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী এই শূন্য শুল্ক বা ছাড় বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    সোমবার বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি ও আমদানি ব্যয় হ্রাসের লক্ষ্য নিয়ে শুল্ক ছাড়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার ছাড়াও ৬৫টি পণ্যে শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ বাতিল এবং ৪৪২টি পণ্যে সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

    এছাড়া, আমদানি মূল্য নির্ধারণে ব্যবহৃত বিদ্যমান ট্যারিফ মূল্য সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও বাজেটে রয়েছে। একইসঙ্গে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য বাতিল এবং ২৩টি পণ্যে ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক নির্ধারণকে আরও যৌক্তিক করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বাজেট ঘোষণার পরপরই এক নির্দেশনার মাধ্যমে এসব শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শুল্ক ছাড় পাওয়া পণ্যের মধ্যে রয়েছে সুতা, কাপড়, পেট্রোলিয়াম, কম্বাইন হার্ভেস্টর, কৃষিযন্ত্র, পোলট্রি ইনকিউবেটর, চিনি ও বেকারি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি প্রভৃতি। এলপিজি আমদানিতে ভ্যাট প্রত্যাহারসহ আরও কিছু পণ্যে করহার কমানো হয়েছে।

    উল্লেখ্য, গত ২রা এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ৫৭টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করেন, যার আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সর্বোচ্চ ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণ করা হয়। তবে ৯ই এপ্রিল তিনি তিন মাসের জন্য এসব শুল্ক স্থগিত রাখেন, যদিও সব দেশের জন্য ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক বলবৎ রাখা হয়।

    এই শুল্ক স্থায়ীভাবে প্রত্যাহারের লক্ষ্যে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়েছে। সর্বশেষ গত মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (USTR) দপ্তরে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিয়েছে বাংলাদেশ সরকার, যাতে বাণিজ্য ঘাটতি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। তবে তারা এখনো স্পষ্ট কিছু জানায়নি বলে জানা গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleতারা কেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়?
    Next Article মে মাসে নির্যাতনের শিকার ২০৫ নারী-কন্যা শিশু
    JoyBangla Editor

    Related Posts

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.