Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মরক্কোয় এ বছর কোরবানি না -দিতে বলল সরকার
    International

    মরক্কোয় এ বছর কোরবানি না -দিতে বলল সরকার

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশটিতে কয়েক বছর ধরে প্রচণ্ড খরা, আশঙ্কাজনক হারে কমেছে পশুর সংখ্যা. ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা, আদেশ অমান্য করলে জরিমানা ও পশু জব্দ

    মধ্যপ্রাচ্যের দেশ মরক্কোয় এ বছর ঈদুল আজহায় কোরবানি না দিতে রাজকীয় ডিক্রি (সরকারি আদেশ) জারি করা হয়েছে। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক বুধবার (৪ জুন) রাজা ষষ্ঠ মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান। ডিক্রিতে রাজা ষষ্ঠ মোহাম্মদ সাধারণ মানুষকে এ বছর কোরবানি না দেয়ার আহ্বান জানান।

    রাজকীয় ডিক্রিতে বলা হয়, “আমরা সবসময় চেয়েছি আমাদের প্রজারা যাতে তাদের ধর্মীয় বিধান ও রীতি যথাযথভাবে পালন করতে পারেন। তবে বর্তমানে আমরা এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি, যা আমাদের কিছু ঐতিহ্যবাহী রীতি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য করছে, যার মধ্যে কোরবানি প্রথাও রয়েছে।”

    মরক্কোর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে গত কয়েক বছর ধরে প্রচণ্ড খরা চলছে। এছাড়া আরও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মরক্কো। যে কারণে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো— বেঁচে থাকা পশুসম্পদ রক্ষা করা এবং কৃষিখাতের স্থায়িত্ব নিশ্চিত করা।

    সাধারণ মানুষ যেন এই সরকারি আদেশ অমান্য করতে না পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা ও তদারকি বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পশু পরিবহনের পথেও বাড়ানো হয়েছে নজরদারি। কেউ আদেশ অমান্য করে পশু কোরবানি করলে তাকে বিপুল অর্থ জরিমানা এমনকি কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে।

    দেশটির একটি কৃষি সংগঠনের প্রধান আব্দেল ফাত্তাহ আম্মার জানিয়েছেন, সরকারের এ সিদ্ধান্ত কৃষকদের ওপর বিরূপ প্রভাব ফেলবে। অনেকেই ঈদুল আজহা উপলক্ষে পশু প্রস্তুত করে ক্ষতি পুষিয়ে নেবার আশায় ছিলেন। কিন্তু এখন কৃষকরা যদি এগুলো বিক্রি করতে না পারেন তাহলে আরও ক্ষতির মুখে পড়বেন।

    তিনি কৃষকদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কৃষক এবং সর্বস্তরের অংশগ্রহণে আলোচনার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।

    এদিকে সোশ্যালে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট দেখে দেশটির জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। বলা হচ্ছে, কেউ কোরবানি করলে জরিমানা হতে পারে এবং বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হবে। তবে আইনি বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, এটি একটি ‘আহ্বান’। আইনগতভাবে বাধ্যতামূলক কোনো নিষেধাজ্ঞা নয়।

    তবে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— আইনশৃঙ্খলা বাহিনী বাড়িতে হানা দিয়ে কোরবানির পশু জব্দ করছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি, তবে তা জনমনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

    মরক্কো সেন্টার ফর লিগ্যাল অ্যাওয়ারনেস-এর প্রধান আইনজীবী চোআইব লামসাহাল বলেন, “এই ধরনের সামাজিক গুজবের কোনো আইনি ভিত্তি নেই। রাষ্ট্রীয় নির্দেশনা তখনই আইনের বলপ্রাপ্ত হয়, যখন সুনির্দিষ্ট আইনি বিধান দ্বারা তা সমর্থিত হয়।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংসদ নির্বাচন আগামী এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন: প্রধান উপদেষ্টা
    Next Article প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে ‘তীব্র ক্ষোভ’, নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা
    JoyBangla Editor

    Related Posts

    ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক

    August 10, 2026

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.