Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গণতন্ত্র অপহরণ ও মুক্তিযুদ্ধের সৈনিক ১০০ জন এমপির কারাবরণ  একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
    Uncategorized

    গণতন্ত্র অপহরণ ও মুক্তিযুদ্ধের সৈনিক ১০০ জন এমপির কারাবরণ  একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বর্তমান সময়ের বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। গণতন্ত্র, জনগণের অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা যেন আজ বারবার পদদলিত হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট যে অঘোষিত অভ্যুত্থান ঘটে, তারই ধারাবাহিকতায় দেশের ১০০ জনেরও বেশি সংসদ সদস্য (এমপি) আজ কারাবন্দি  তাও আবার মিথ্যা, মনগড়া অভিযোগে এবং বিনা তদন্তে। এটি একটি ভয়াবহ, অমানবিক ও অসাংবিধানিক পদক্ষেপ, যার মাধ্যমে অবৈধ সরকার দেশের আইন, বিচারব্যবস্থা ও জনপ্রতিনিধিত্বশীল ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

    উল্লেখ্য, আটককৃত এই এমপিদের অধিকাংশই জননন্দিত আওয়ামী লীগ দলীয় প্রতিনিধি, যাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তারা কখনোই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। অথচ অবৈধ সরকারের ক্ষমতা কুক্ষিগত রাখার হীন চেষ্টায় তাদের উপর জুলুম চালানো হচ্ছে। এটি কেবল একটি রাজনৈতিক ষড়যন্ত্র নয়, এটি মুক্তিযুদ্ধের অর্জন এবং গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি ঘোষণা করা যুদ্ধ।

    যেসব এমপি আটক হয়েছেন, তাদের অনেকে দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় নিরলসভাবে কাজ করে গেছেন দেশের উন্নয়নের জন্য। বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ গঠনে তাঁদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। এই এমপিদের নেতৃত্বেই দেশের মানুষের জীবনমান উন্নত হয়েছিল। আজ সেই জনগণের প্রতিনিধিদের ‘অপরাধী’ সাজিয়ে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এ এক ভয়ঙ্কর ইতিহাসের পুনরাবৃত্তি।

    আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই  গণতন্ত্র মানে মতপ্রকাশের স্বাধীনতা, জনপ্রতিনিধিদের সম্মান ও জনগণের রায়কে শ্রদ্ধা করা। যেসব বিদেশি চক্র ও অভ্যন্তরীণ অপশক্তি মিলে এই অসাংবিধানিক সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তাদের উদ্দেশ্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়ন পথকে ধ্বংস করা।

    জনগণ আজ জেগে উঠছে। জাতির বিবেক আজ প্রশ্ন করছে  কেন মুক্তিযুদ্ধের সৈনিকদের বন্দি করা হচ্ছে? কেন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধিদের বাইরে রেখে একটি গোষ্ঠী অবৈধভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে?

    এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আটককৃত সব সংসদ সদস্যকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশে অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে  যেন জনগণের রায়ই হয় চূড়ান্ত সিদ্ধান্ত।

    মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রতিটি নাগরিক, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান  আসুন, ঐক্যবদ্ধ হই, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। দেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র রক্ষায় এখনই সময় সোচ্চার হবার।(আওয়ামীলীগ পেইজ)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রেস সচিব শফিকুল জানালেন প্রধানমন্ত্রী কিয়্যার স্টারমার সম্ভবত কানাডায়, অথচ দিব্যি তিনি লন্ডনে
    Next Article লন্ডনে এক অভিনব প্রতিবাদ, ভ্যানগাড়িতে ড. ইউনুসকে নিয়ে প্রতিবাদী শ্লোগান: ঘুরছে সমগ্র লন্ডন
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.