Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২৪০ জনের বেশি
    International

    ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২৪০ জনের বেশি

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পরপরই একটি ভবনের ওপর আছড়ে পড়ে। ভারতের পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা বলা হচ্ছে।

    বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৯ মিনিটে আকাশে ওড়ে উড়োজাহাজটি। গন্তব্য ছিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণে গ্যাটউইক বিমানবন্দর। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে ২৩০ জন যাত্রী, ১০ ক্রু ও দুজন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে ভারতের ১৬৯ জন, যুক্তরাজ্যের ৫৩ জন, পর্তুগালের ৭ জন ও কানাডার ১ জন নাগরিক ছিলেন।

    উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২৪১ জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার এক এক্স পোস্টে বলা হয়েছে।

    আহমেদাবাদ বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটি ২৩ নম্বর রানওয়ে থেকে আকাশে উড়েছিল। কয়েক সেকেন্ড পর উড়োজাহাজ থেকে জরুরি অবস্থার সংকেত পাঠানো হয়। এরপর সংকেত বন্ধ হয়ে যায়। তখন উড়োজাহাজটি ৬২৫ ফুট উচ্চতায় উঠেছিল বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচলের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার।

    ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটি ওড়ার অল্প কিছুক্ষণের মধ্যে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এ সময় আগুন ও ধোঁয়ার বড় কুণ্ডলী সৃষ্টি হয়। যে ভবনে গিয়ে উড়োজাহাজটি আছড়ে পড়ে, সেটি বি জে মেডিকেল কলেজের একটি হোস্টেল। উড়োজাহাজের পেছনের অংশ ভবনটির ওপরে আটকে যায়। আশপাশে ছড়িয়ে পড়ে উড়োজাহাজের ধ্বংসাবশেষ।

    গুজরাটের শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁরা এখনো নিহতের সংখ্যা যাচাই–বাছাই করছেন। উড়োজাহাজের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

    এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সব মরদেহ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষা শেষে এই দুর্ঘটনায় নিহতের মোট সংখ্যা জানানো হবে।

    ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। আহমেদাবেদর পুলিশ কমিশনার জি এস মালিক সাবেক এই মুখ্যমন্ত্রীর নিহত হওয়ার খবর রয়টার্সকে নিশ্চিত করেন। ইত্তেফাক/এএম

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনূস একজন ধান্দাবাজ এনজিও সুদের ব্যবসায়ী
    Next Article ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে যুক্তরাজ্য  আওয়ামীলীগ ও হিউম্যান রাইটসের স্মারকলিপি প্রদান
    JoyBangla Editor

    Related Posts

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

    May 9, 2026

    সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

    May 9, 2026

    মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.