Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’, মন্তব্য রুশ জেনারেলের
    International

    তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’, মন্তব্য রুশ জেনারেলের

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 14, 2025Updated:June 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    “বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

    ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। আপতি আলাদিনোভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের খবরে বলা হয়, ইসরায়েলি হামলার পর ওই সেনা কর্মকর্তা ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে একটি গতি পেয়েছে।”

    ৫১ বছর বয়সী আলাদিনোভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ‘সামরিক-রাজনৈতিক’ বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন।

    তিনি সেনাবাহিনীর মতাদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধেও কাজ করেন। তিনি নিজের জন্মস্থান চেচনিয়ায় ‘আখমাত’ বিশেষ বাহিনীর কমান্ডারও।

    এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, “আমাদের সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত। অন্তত পাঁচ লাখ মানুষ আগেভাগে প্রস্তুত করতে হবে। তবে বাস্তবে তা হওয়া উচিত ১০ লাখ।”

    “যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে। তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে।“

    ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে, একইভাবে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায়, সেজন্যও নতুন সেনা প্রস্তুত করতে হবে। “বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

    শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে হত্যাও করে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

    হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানকে লক্ষ্য করে শতাধিক ড্রোন পাঠায় ইরান, যার প্রায় সবই প্রতিহতের দাবি করেছে ইসরায়েল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইসরায়েল বনাম ইরান: কার কতটা সামরিক শক্তি
    Next Article ইসরায়েলে ইরানি হামলা: রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন রাষ্ট্রদূত
    JoyBangla Editor

    Related Posts

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026

    সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    October 11, 2026

    শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.